বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান ফিরিয়ে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
- নিজস্ব সংবাদদাতা
- ২১ ঘণ্টা আগে
বিগত স্বৈরাচারী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত দেশের শিল্প খাত পুনর্গঠনে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরই তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন এবং বন্ধ কারখানা পুনরায় চালুর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এ সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে দ্রুততার সঙ্গে এসব কারখানা চালু করে বেকার শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনার পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
এক যুগের বেশি সময় ধরে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে এবং ধীরে ধীরে শিল্পকারখানা বন্ধ করে দেশকে আমদানিনির্ভর করা হয়েছে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকেরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। শুধু বন্ধ কারখানা চালু নয়, নতুন বিনিয়োগ আকর্ষণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে শ্রমিকদের কর্মসংস্থান আরও বাড়বে।
ঢাকার হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, যানজট নিরসনের প্রয়োজনে হকারদের সরানো হলেও তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে। ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে হকার পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্র সংস্কার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি শ্রমিক ও কৃষকদের পরিবারকে এর আওতায় আনা হবে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে খেলাধুলা ও প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ এবং সেচ সুবিধা বাড়াতে খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার কথাও উল্লেখ করেন।
গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে একটি মহল এখনো ষড়যন্ত্র করছে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রগতি ঠেকাতে কিছু শক্তি আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তবে বর্তমান সরকার জনগণের সমর্থনে গঠিত হওয়ায় বিশ্ব এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে।
শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এই বিভাগের আরও খবর
ফিলিস্তিনপন্থী বিক্ষোভে কড়াকড়ির ইঙ্গিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও মিছিলে ব্যবহৃত কিছু স্লোগান নিষিদ্ধ…
জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত, ন্যাটো জোটে বাড়ছে টানাপোড়েন
ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে…
সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
ইসরায়েলি হামলায় লেবাননে নারী নিহত, আহত শিশু; দক্ষিণাঞ্চলে বাড়ছে ধ্বংসযজ্ঞ
লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় এক নারী নিহত…
সংসদ হবে জনমানুষের কণ্ঠস্বরের কেন্দ্র: শফিকুর রহমান
সংসদীয় রাজনীতিতে জাতীয় সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় জেলেদের জাল, প্রথম দিনে মিলছে না আশানুরূপ ইলিশ
জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে আবারও মাছ ধরায় নেমেছেন জেলেরা। শুক্রবার মধ্যরাত থেকে জাল ও নৌকা…
ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মাহিগঞ্জ থানার এলাকায় সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজন ছিনতাইকারীকে…
প্রেস রিলিজসেবা সহজীকরণের লক্ষ্যেই-ফায়ার লাইসেন্স চালুকরলো ফায়ার সার্ভিস
জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ৩০ এপ্রিল মিরপুর-১০-এ অবস্থিত…
হযরত উমর (রাঃ): ন্যায়বিচার, মানবতা ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাদের জীবন শুধু একটি সময়ের জন্য নয়, বরং যুগে যুগে মানুষের জন্য পথনির্দেশক হয়ে…
নৌ-অবরোধে ধাক্কা: রিয়ালের দরপতন, চাপে ইরানের অর্থনীতি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। জাতীয় মুদ্রা রিয়াল ডলারের বিপরীতে নতুন নিম্নস্তরে নেমে গেছে, একই সঙ্গে বাণিজ্য…
জ্বালানির দামে ধাক্কা, যুদ্ধের চাপ ট্রাম্পের রাজনীতিতে প্রভাব ফেলছে
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতি গ্যালন (প্রায় ৩.৮…
মধ্যপ্রাচ্য উত্তেজনায় গালফ দেশগুলোর যৌথ প্রকল্পে নতুন গতি
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের পর প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ বৈঠকে বসেছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি দীর্ঘদিনের…
ডেপুটি স্পিকারের পদ নিতে বিরোধীদের আহ্বান প্রধানমন্ত্রীর, আলোচনায় সমাধানের বার্তা
বিরোধী দলের প্রতি আবারও সহযোগিতার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “পদটি এখনো…

