এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিতে দেশে ফিরল নারী কাবাডি দল
- নিজস্ব সংবাদদাতা
- এপ্রিল ২৯, ২০২৬
চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ের গৌরব অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয় লাল-সবুজের প্রতিনিধিত্ব করা এই বীরকন্যাদের।
বিমানবন্দরে নারী কাবাডি দলকে স্বাগত জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মোঃ আলী হোসেন ফকির। এ সময় তিনি খেলোয়াড়দের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সাফল্যের প্রশংসা করেন।
আইজিপি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের মেয়েরা যে লড়াকু মানসিকতা ও দৃঢ়তা দেখিয়েছে, তা পুরো জাতির জন্য গর্বের। এই ব্রোঞ্জ পদক শুধু একটি অর্জন নয়, বরং কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং দেশের প্রতি দায়বদ্ধতার প্রতীক। নারী কাবাডির উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
চীন থেকে দলের সঙ্গে দেশে ফেরেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মাহবুবুর রহমান শাহীন, এম এ কুদ্দুস খানসহ কাবাডি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
এবারের এশিয়ান বিচ গেমসে শুরু থেকেই আক্রমণাত্মক ও কৌশলী পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ নারী কাবাডি দল। ধারাবাহিক ভালো খেলায় তারা ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দেশের জন্য গৌরব বয়ে আনে।
দেশে ফিরে দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, এই পদক তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ভবিষ্যতে আরও বড় অর্জনের লক্ষ্য নিয়ে তারা প্রস্তুতি চালিয়ে যাবেন। তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন তাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।
এই বিভাগের আরও খবর
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশ ফুটবল…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে…
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় চাপে ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিলের…
স্পেনে নতুন জীবনের স্বপ্ন অপূর্ণ, সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু
ইউরোপে পাড়ি দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন…
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন ও নাহিদ রানা, দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

