বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল শুনানির অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ বিষয়ে শুনানির তারিখ আগামী ৪ নভেম্বর নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয় ২০১৬ সালের ১০ নভেম্বর। সেই রায়ে বলা হয়েছিল—

সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেহেতু রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের শুরুতেই সাংবিধানিক পদাধিকারীদের গুরুত্ব অনুসারে স্থান দিতে হবে। একইসঙ্গে জেলা জজ ও সমমর্যাদার বিচারবিভাগীয় সদস্যদের ২৪তম স্থান থেকে উন্নীত করে সচিবদের সমমর্যাদায় ১৬তম স্থানে রাখা হবে।

রায়ে আরও উল্লেখ করা হয়, জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ জেলা জজ এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরে সচিবরা অবস্থান করেন—তাদের মর্যাদা সমান বিবেচনা করতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন