জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ৫, ২০২৫
জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও অংশগ্রহণমূলক পরিবেশে আজ (৫ আগস্ট) পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। একইসঙ্গে পুরো আগস্ট মাসজুড়ে দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘জুলাই অভ্যুত্থান স্মরণে বিশেষ গ্রাফিতি প্রদর্শনী’।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের একটি ইতিহাসগড়ার অধ্যায়, যা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চা ও দেশ গঠনে উদ্বুদ্ধ করবে।”
রাষ্ট্রদূত আরও বলেন, “দেশের অর্থনীতির উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। বৈধ পথে আরও বেশি রেমিটেন্স পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও চেতনার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়, এবং এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মরণ করা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল অভ্যুত্থানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়া প্রবাসী মুক্তিযোদ্ধা, ছাত্র এবং পেশাজীবীদের অভিজ্ঞতা ও মতামত।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

