“সৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি, তবে নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না” — সালাহউদ্দীন আহমেদ
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৮, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, দেশে যাতে আর কখনো স্বৈরশাসন বা ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সম্পূর্ণ সহযোগিতা করছে। তবে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য রক্ষায় নির্বাহী বিভাগের যথাযথ কর্তৃত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের ২০তম দিনে একপর্যায়ে বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউট করলেও পরে আলোচনায় ফিরে এসে সালাহউদ্দীন আহমেদ বলেন, “আমাদের পক্ষ থেকেই প্রস্তাব ছিল, কেউ যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন—সেটি গৃহীত হয়েছে। আমরা আরও প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন গঠনে একটি স্বাধীন সার্চ কমিটি হোক, যেখানে সরকারি দল, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধি থাকবেন। সেটিও গ্রহণযোগ্য হয়েছে।”
তিনি জানান, “তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার পরবর্তী পর্যায়ে যদি সংসদ কোনো সংশোধনী আনে, তা যেন গণভোটে না নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন না পায়—এই দাবিও আমাদের পক্ষ থেকেই এসেছে এবং তা গ্রহণ করা হয়েছে।”
তবে এসব অগ্রগতির মাঝেও নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্রচালনায় ভারসাম্য বিঘ্নিত হবে বলে সতর্ক করেন তিনি। “দায়িত্ব ও জবাবদিহিতার পাশাপাশি কর্তৃত্বও থাকতে হবে, নইলে কার্যকর প্রশাসন গঠন সম্ভব নয়,”—বলেন সালাহউদ্দীন।
তিনি আরও বলেন, “সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের নিয়োগে নির্বাহী বিভাগের হাত-পা বেঁধে দিলে রাষ্ট্র পরিচালনায় অচলাবস্থা সৃষ্টি হতে পারে। আমরা দুর্বল নয়, শক্তিশালী ও জবাবদিহিমূলক নির্বাহী বিভাগ চাই।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, তারা সংলাপে অংশ নিচ্ছেন গঠনমূলক অবস্থান থেকে, তবে যেখানে মৌলিক মতভেদ রয়েছে, সেখানে ভিন্নমত জানানোও গণতান্ত্রিক অধিকার।
“সব বিষয়ে ঐক্যমত হবে—এমন ভাবা ভুল। ভিন্নমত থাকবেই, সেই ভিন্নমত নিয়েই তো গণতন্ত্রের যাত্রা এগিয়ে চলে। ঐকমত্য মানেই কারও ওপর মত চাপিয়ে দেওয়া নয়”—বলেই সংলাপের পরবর্তী ধাপে বিএনপির সক্রিয় অংশগ্রহণের কথাও পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দীন আহমেদ।
তিনি বলেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার যে উদ্যোগ, তাতে বিএনপি অংশ না নিলে তার স্বার্থকতা নিয়েই প্রশ্ন উঠবে।”
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

