মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাবের মৃত্যু, বার্ন ইনস্টিটিউটে প্রাণহানি বেড়ে ১২
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৪, ২০২৫
ঢাকা, ২৪ জুলাই ২০২৫:
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে ক্রিটিকাল অবস্থায় আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।” এই নিয়ে শুধু বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
মাহতাব রাজধানীর উত্তরায় পরিবারের সঙ্গে বসবাস করত। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া গ্রামে। সে ছিল মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র সন্তান। ইংলিশ ভার্সনে পড়ুয়া মাহতাব মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শোকাতুর পিতা মিনহাজুর রহমান জানান, “প্রতিদিনের মতো সেদিনও আমি মাহতাবকে স্কুলে আনি। ক্লাস শেষে নিতে গিয়েই শুনি দুর্ঘটনার খবর। ছেলেকে পুড়ে যাওয়া অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেই থেকেই আমরা কেবল প্রার্থনা করে যাচ্ছিলাম।”
উল্লেখ্য, গত সোমবার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে অগ্নিকাণ্ডে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী।
সরকার ইতোমধ্যে এই মর্মান্তিক ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…

