আওয়ামী লীগ-বিএনপি নয়, এবার ইসলামী নেতৃত্ব চান জনগণ: ফয়জুল করীম
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৮, ২০২৫
ময়মনসিংহ | ১৭ জুলাই ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছেন, “জিয়াউর রহমান এই দেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন।” তিনি দাবি করেন, জিয়াউর রহমানের শাসনামলে তাঁর সরকারে অনেক রাজাকার অন্তর্ভুক্ত ছিলেন। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, “শেখ হাসিনা একসময় ছাত্র-জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন, পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।” বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার দলের কর্মীরা গণতন্ত্র বোঝে না। আগে তাদের গণতন্ত্র শিক্ষা দিন, পরে অন্যদের সমালোচনা করুন।”
চরমোনাই পীর দাবি করেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে। এখন তারা ইসলামী দলগুলোর নেতৃত্ব দেখতে চায়। তিনি বলেন, “আমরা দুর্নীতি করলে আর কখনও ভোট দেবেন না। কিন্তু একবার আমাদের সুযোগ দিয়ে দেখুন—আশা করি ঠকবেন না।”
এ সময় তিনি আরও বলেন, “এই দেশে হক ও বাতিলের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে। আগামীর নির্বাচন হবে একটি পরীক্ষা, যেখানে ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শের জয় নিশ্চিত হবে।”
সমাবেশ শেষে তিনি ময়মনসিংহ বিভাগের ১১টি আসনের মধ্যে ৯টি আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মামুনুর রশীদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল করীম আকরাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, কারী হাবীব উল্লাহ বেলালী, হাদীউল ইসলাম, ইব্রাহীম খলিল উল্লাহ, খেলাফত মজলিশের ত্রিশাল শাখার সভাপতি আবু তাহের, এবং ত্রিশাল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাখাল প্রমুখ।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

