বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বাঁশখালীতে অভিযান, ৪,২৮৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

চট্টগ্রাম, ১৫ জুলাই ২০২৫:

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৪,২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। বাঁশখালী থানাধীন শেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় পেকুয়া-চট্টগ্রাম পাকা সড়কের কাটা নাসির পুলের উত্তর পাশে রাস্তার পশ্চিম প্রান্তে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানে আটকরা হলেন– মনির আহমদ (পিতা মীর আহমদ, মাতা জয়নব বিবি), সেগুন বাগিচা, খুটাখালী, ৬ নম্বর ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার; এবং লতিফ আলী (পিতা মৃত সোলতান আহমদ, মাতা খোতেজা বেগম), পূর্ব নওদাবাস, ৮ নম্বর ওয়ার্ড, নওদাবাস ইউনিয়ন, হাতিবান্ধা, লালমনিরহাট।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪,২৮৫ পিস এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন