বেসরকারি স্বাস্থ্যখাতের উন্নয়নের অঙ্গীকার মহিউদ্দিন-মুকিত পরিষদের
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১১, ২০২৫
বিপ্লবত্তোর বাংলাদেশে বেসরকারি স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে জোর প্রচারণা চালাচ্ছে মহিউদ্দিন-মুকিত পরিষদ।
আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ১১০ জন ভোটার ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে সভাপতি পদে মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা এবং সাধারণ সম্পাদক পদে ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিউদ্দিন-মুকিত পরিষদ নির্বাচনী ইশতেহারে বেসরকারি মেডিকেল কলেজগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু অঙ্গীকার করেছে। এর মধ্যে রয়েছে—মেডিকেল শিক্ষার্থী ভর্তিতে অটোমেশনের অবসান, কিস্তি ভিত্তিক ভর্তি ফি বাতিল, নিয়ন্ত্রক সংস্থার একক সমন্বিত পরিদর্শন ব্যবস্থা প্রবর্তন, পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রক সংস্থার সদস্য অন্তর্ভুক্তি বাতিল, বেসরকারি মেডিকেল কলেজের ন্যূনতম আসন সংখ্যা ১০০ করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী মেডিকেল কলেজগুলোর জন্য সরকারি প্রণোদনার দাবি।
মহিউদ্দিন-মুকিত পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, “বৈষম্যবিরোধী জুলাই ২০২৪ বিপ্লবত্তোর বাংলাদেশে পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে, সেটি কাজে লাগিয়ে বেসরকারি মেডিকেল কলেজগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সঠিক নেতৃত্ব পেলে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং মেডিকেল শিক্ষায় বিপুল সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব।”
তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হলে মহিউদ্দিন-মুকিত পরিষদ বেসরকারি মেডিকেল কলেজগুলোর স্বার্থ সুরক্ষায় প্রতিশ্রুত ইশতেহার বাস্তবায়ন করবে।
অন্যদিকে অভিযোগ উঠেছে, আফরোজা-মোয়াজ্জেম প্যানেলের প্রার্থীরা বিগত সরকারের ঘনিষ্ঠ এবং আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট এবং বেসরকারি স্বাস্থ্যখাত ধ্বংসের অভিযোগ বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

