সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করে কোটি টাকার ডিজিটাল প্রতারণা, চট্টগ্রাম ডিবির অভিযানে গ্রেপ্তার ১
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১০, ২০২৫
সরকারি কর্মকর্তাদের ছবি এবং পরিচয় ব্যবহার করে অনলাইন প্রতারণার ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্রের এক সদস্যকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শরীফুল ইসলাম (৩৫)। তার বাড়ি নরসিংদী জেলার সদর থানার ঘোড়াদিয়া এলাকায়।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি সাধারণ মানুষের WhatsApp একাউন্ট হ্যাক করে সরকারি কর্মকর্তাদের ছবি ও পরিচয় ব্যবহার করে মসজিদে এয়ারকন্ডিশনার লাগানো, উন্নয়নমূলক কাজ, এতিমখানায় অনুদান কিংবা অসহায় মানুষের সহায়তার অজুহাত দেখিয়ে টাকা আদায় করত।
অনেকেই সরল বিশ্বাসে তাদের অনলাইনে টাকা পাঠিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা।
বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে চট্টগ্রাম জেলা পুলিশের ফেসবুক পেজে এ সংক্রান্ত সতর্কবার্তা প্রচার করা হয়। পরে একাধিক ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে জেলা পুলিশ সুপার এস এম শাকিলুজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ অনুসন্ধান শুরু করে।
পুলিশ জানায়, অভিযানের এক পর্যায়ে মঙ্গলবার (৯ জুলাই) নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় শরীফুলের বাসা থেকে নগদ ৪ লাখ টাকা, পাসপোর্ট, নকল ট্রেড লাইসেন্স, সিল, ৮টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের সিমকার্ড, ব্যাংকের চেক-বই, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ এবং বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের কপিউদ্ধার করা হয়েছে।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শরীফুল ইসলাম ও তার ভাই আরিফুর রহমান দীর্ঘদিন ধরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যবসার আড়ালে হুন্ডি, অনলাইন জুয়া এবং প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল।
পুলিশ জানায়, তারা বিভিন্ন ব্যাংকে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে একাধিক চলতি হিসাব খুলে বড় অঙ্কের লেনদেন করত। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থপাচার করত।
চট্টগ্রাম জেলা পুলিশ বলছে, Social Media, WhatsApp, বিকাশ, নগদ, উপায় বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহারে সতর্ক থাকতে হবে। অচেনা কেউ সরকারি কর্মকর্তা বা বাহিনীর সদস্য পরিচয়ে টাকা চাইলে বা বাহিনীর লোগোযুক্ত কোনো প্রোফাইল থেকে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

