বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৬, ২০২৫
ঢাকা, ০৬ জুলাই ২০২৫ খ্রি.:
বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা আজ সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “গত ১০ মাসে আপনারা কি কোনো জঙ্গিবাদের তথ্য দিতে পেরেছেন? যখন ছিল, তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারছেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই।”
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, “যে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনের কথা বলেছেন, তারা এখনও দেশে ফেরত আসেননি। তাদের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই।”
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। সেই কার্যক্রম পর্যবেক্ষণ করতেই আমি কার্গো ভিলেজে এসেছি।”
তিনি আরও বলেন, “কিছুদিন আগে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে ফলমূল ও শাকসবজি রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছিল। এ সময় অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেহেতু দেশের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে, তাই এখানে অবস্থিত কোল্ড স্টোরেজ আরও বড় করার পরিকল্পনা রয়েছে।”
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের জন্য সুখবর হলো—নতুন এক্সপোর্ট টার্মিনালে স্ক্যানিং শেষে যদি কোনো পণ্য বিমানে ওঠাতে না পারা যায়, সেগুলো সঙ্গে সঙ্গে কোল্ড স্টোরেজে রাখা যাবে। বর্তমানে বিমানে ওভারলোড হলে অতিরিক্ত মালামাল রাখার জন্য কোনো কোল্ড স্টোরেজ নেই। নতুন টার্মিনালে এই সুবিধা থাকছে। আমরা এক বা দুই ধরনের পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, বরং কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায়, তা নিয়ে কাজ করছি।”
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

