ডিএসসিসির প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রমে পার্টনার এনজিও যুক্ত, নগর ভবনে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ২, ২০২৫
ঢাকা, ০২ জুলাই ২০২৫:
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবং বিভিন্ন পার্টনার এনজিওর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে নগর ভবনে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়।
আজ নগর ভবনের প্রশাসক মহোদয়ের সভাকক্ষে ডিএসসিসির মাননীয় প্রশাসক জনাব শাহজাহান মিয়ার সভাপতিত্বে এ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বুথ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রসঙ্গে উল্লেখ করা হয়, নগরবাসীর বিশেষত দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা প্রদানে “স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯” এবং “স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯” অনুযায়ী ডিএসসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯৮ সাল থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়ের আওতায় নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, স্যাটেলাইট কেন্দ্র এবং বিপুল জনবল নিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে আসছে, যা ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে।
এ প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে এবং স্বাস্থ্যসেবা ব্যাহত না করতে ১ জুলাই ২০২৫ থেকে SHIMANTIK, Association for Prevention of Septic Abortion, Bangladesh (BAPSA), Dhaka Ahsania Mission (DAM), Population Services and Training Center (PSTC) এবং Association for Development Activity of Manifold Social Work (ADMS) পার্টনার এনজিওগুলো নতুনভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এর ফলে দ্রুততম সময়ে নগরবাসীর সার্বজনীন প্রাথমিক ও অপরিহার্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
এছাড়া, নাগরিকবান্ধব সেবা আরও সহজ করতে নগর ভবনের ৭ম তলায় ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে, যা নগরবাসীকে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতি. দা.) ডা. নিশাত পারভীন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
মন্ত্রিসভায় এফডিআই প্রণোদনা নীতিমালা অনুমোদন, সংশোধন হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন
প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিকদের মাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ…
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণসহ সাত…
সরকার দাম বাড়ালেও বাজারে ধস, চামড়া বিক্রি করে লোকসানে ব্যবসায়ী-মাদরাসা
কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার…
আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী, চামড়ার ন্যায্যমূল্য নিয়ে নতুন করে আলোচনা
কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচা…
ঈদুল আজহায় নিরাপদ যাত্রা ও কোরবানির হাটে সতর্ক থাকার পরামর্শ পুলিশের
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

