আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিতে “ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৮, ২০২৫
আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিতের লক্ষ্যে “ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে ঢাকার সাভারের ব্র্যাক সিডিএম অডিটোরিয়ামে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের আর্থিক সহায়তায় আয়োজিত এই কর্মশালায় ৩০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। কর্মশালা চলবে ৩০ জুন পর্যন্ত। কারিগরি সেশনগুলো পরিচালনা করছেন আইটিসি-আইএলও-এর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রমনীতি প্রণয়ন এবং শ্রমিক-মালিক সমন্বয় জোরদার করা সম্ভব। এই কর্মশালা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করতে সহায়তা করবে।” তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক সংস্কার এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংলাপ প্রক্রিয়া জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শ্রম সচিব আরও বলেন, এ কর্মশালার মাধ্যমে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (NTC), তৈরি পোশাক ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (RMG TCC) এবং বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড (BMWB)-এর সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
আইএলও প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান বাংলাদেশে শ্রম শাসন শক্তিশালীকরণে সংলাপের গুরুত্ব তুলে ধরেন। বিকেএমইএর পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন নিয়োগকর্তাদের গঠনমূলক ভূমিকার কথা বলেন। জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ শ্রমিকদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানান।
কর্মশালায় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি, মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি দমনে বডি ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা…
চীনের ‘টিপট রিফাইনারি’ই এখন ইরানের অর্থনীতির গোপন লাইফলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে থাকা”…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
ইংরেজি তারিখ: ১২ মে ২০২৬, মঙ্গলবারবাংলা তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি ইতিহাসের প্রতিটি দিনই মানবসভ্যতার…
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…

