জাতীয় দলে যোগ দিলেন বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৭, ২০২৫
বাংলাদেশ জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশা এবং ছাত্রদের একটি দল। শুক্রবার (২৭ জুন) ধানমন্ডিতে তারা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাইফ রুমেলের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যোগদান অনুষ্ঠানে আগত বিভিন্ন পেশাজীবী ও ছাত্রদেরকে স্বাগত জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই যোগদান বাংলাদেশ জাতীয় দলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দল দেশকে আর কখনো সেবাদাসে পরিণত হতে দেবে না।
নতুন যোগদানকারী সকলকে জনগণের সেবক ও খাদেম হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং জনগণের জন্যই আমরা রাজনীতি করি। বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য আগামীতে নতুন যোগদানকারীদের কাউন্সিলের মাধ্যমে পদায়ন করা হবে।
এই বিভাগের আরও খবর
সীমান্ত হত্যা ও নতুন কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ প্রকাশ নাসীরুদ্দীন পাটোয়ারীর
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাজপথ নয়, রাজনীতির কেন্দ্র হতে হবে সংসদ : ঢাবিতে তারেক রহমান
জাতি গঠন ও দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার…
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে থাকা”…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
ইংরেজি তারিখ: ১২ মে ২০২৬, মঙ্গলবারবাংলা তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি ইতিহাসের প্রতিটি দিনই মানবসভ্যতার…
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…

