রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ঢাকা বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইটে আগুন

ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগেই চাকার টায়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফ্লাইটটির যাত্রা বাতিল করে চার শতাধিক যাত্রীকে জরুরি বহির্গমন স্লাইড দিয়ে নিরাপদে নামিয়ে টার্মিনালে নেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড দিয়ে দ্রুত যাত্রীদের নিচে নামিয়ে আনা হচ্ছে। এ সময় অনেক যাত্রীকে সাদা এহরামের কাপড় পরা অবস্থায় স্লাইড দিয়ে নামতে দেখা যায়।

নিরাপদে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের

উড়োজাহাজের নিচে অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও এয়ারলাইন্সের কর্মীরা যাত্রীদের নামতে সহায়তা করেন। পরে তাঁদের দ্রুত উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। রানওয়ের পাশে অনেক যাত্রীকে জড়ো হয়ে থাকতে দেখা যায়।

পরে এয়ারলাইন্সের বাসে করে তাঁদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ও সদস্যরা রানওয়েতে পৌঁছান। তাঁরা উড়োজাহাজের টায়ার লক্ষ্য করে পানি ছিটান। এ সময় টায়ার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন