সকালে পরীক্ষা, রাতে ফল প্রকাশ: তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৮, ২০২৫
একই দিনে সকালবেলা পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ—এমন অস্বাভাবিক দ্রুততায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়, যারা পাঁচ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন।
মঙ্গলবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার যুগ্মসচিব বরাদ হোসেন চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন বেসরকারি কলেজ শাখার উপসচিব আ. কুদ্দুস এবং সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব।
জানা গেছে, গত ৯ মে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের আওতাধীন অডিটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও অফিস সহায়ক—এই চারটি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন মোট ৩ হাজার ১০৫ জন প্রার্থী। পরীক্ষাটি রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই, ওই রাতেই, ১৫২ জনের ফলাফল প্রকাশ করে ডিআইএ কর্তৃপক্ষ, যা চাকরিপ্রত্যাশীদের মধ্যে বিস্ময় এবং ক্ষোভের জন্ম দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ন এবং ফলাফল প্রকাশ—সবকিছুই ডিআইএ নিজেই সম্পন্ন করে, যা একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রশ্নবিদ্ধ। অভিযোগ রয়েছে, পছন্দের প্রার্থীদের নিয়োগ নিশ্চিতে পরিকল্পিতভাবে এই দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়া ডিপিসি (ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি) গঠনের ক্ষেত্রেও নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে, যেখানে একজন শিক্ষা পরিদর্শককে কমিটির দায়িত্বে রাখা হয়—যা বিধি পরিপন্থী।
আরও অভিযোগ রয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের বর্তমান পরিচালকের চাকরির মেয়াদ শেষের পথে হওয়ায় তিনি অতি দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে চাপ প্রয়োগ করেন।
বিশ্লেষকরা বলছেন, এমন দ্রুত ফল প্রকাশ নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। মন্ত্রণালয়ের তদন্তে এসব অনিয়ম উঠে এলে নিয়োগ বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থার সুপারিশ আসতে পারে।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…

