বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা কয়েক ধরনের বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে আয়োজিত প্রদর্শনীতে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করা।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন।
তিন লাখ ছাত্রী পাবে বাইসাইকেল
সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
ঝরে পড়া রোধ ও পড়াশোনায় উৎসাহ বাড়ানোর উদ্যোগ
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

