জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে বয়ড়া রেল স্টেশনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে এ মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম এমপি। আলোচনা সভায় উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ সদ্য প্রয়াত আলহাজ আজিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল, চাঁন মিয়া চানু মন্ডল, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল হাসান শিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সোহাগ, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছানোয়ারা বেগম, পোগলদিঘা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব রাশেদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব সরকার, সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদ, সুজাত আলী অনার্স কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সিফাতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

