শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

গাজীপুরে ইয়াবা উৎপাদনের গোপন কারখানার সন্ধান,গ্রেপ্তার ১

ঘরে বসেই ইয়াবা তৈরির অভিযোগ; অভিযান চালিয়ে মাদক উৎপাদনের সরঞ্জাম ও রাসায়নিক উপকরণ জব্দ।

গাজীপুরের টঙ্গীতে সিন্থেটিক ইয়াবা তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেকেরটেক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট থেকে পদ্ধতি শিখে নিজ বাড়িতে বসেই সিন্থেটিক মাদক ইয়াবা তৈরি করতেন নাজমুল। অভিযানে মাদক উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ জব্দ করা হয়েছে।

গোপন নজরদারির পর অভিযান

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে পাগার আলেকেরটেক এলাকার একটি বাসভবনে নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাসাটিতে মাদক তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণের সন্ধান পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকেই নাজমুলকে গ্রেপ্তার করা হয়।

ইন্টারনেট থেকে পদ্ধতি শেখার অভিযোগ

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নাজমুল পাগার আলেকেরটেক এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান। কয়েক বছর আগে প্রবাসজীবন ছেড়ে দেশে ফেরার পর তিনি ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরবর্তী সময়ে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব ঘেঁটে ইয়াবা তৈরির পদ্ধতি শেখেন এবং নিজ বাড়িতে অবৈধভাবে মাদক উৎপাদনের ব্যবস্থা গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে তদন্তের বিস্তারিত এখনো জানা যায়নি।

মাদক তৈরির সরঞ্জাম ও রাসায়নিক উপকরণ জব্দ

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান বাসসকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসাবাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক উৎপাদনের সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।

তিনি জানান, অভিযুক্ত নাজমুলের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হ


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন