মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাইবার পুলিশ ইউনিটকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কর্মশালা

পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তিবিদ ও সাইবার বিশেষজ্ঞরা

বাংলাদেশ পুলিশের নবগঠিত বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও টেকসই প্রযুক্তিগত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে এ কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

কর্মশালায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) ও সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন এবং অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞদের পরামর্শ

কর্মশালায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তিবিদ এবং সাইবার বিশেষজ্ঞরা অংশ নেন। সাইবার পুলিশ ইউনিটকে কার্যকর, আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে তাঁরা আলোচনা করেন।

এ সময় ইউনিটটির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বিজ্ঞানসম্মত ও টেকসই সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন