অস্ত্রসহ ধরা পড়লো ৩১ মামলার আসামি আব্দুল্লাহ, লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১, ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৩১টি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ ওরফে আবুল নুরকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত ৩০ মে (বৃহস্পতিবার) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বারআউলিয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে কপিল সাহেবের নির্মাণাধীন খামারের সামনে ফাঁকা একটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর নির্দেশনায়, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, পিপিএম (বার) এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক-বেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আব্দুল্লাহ ওরফে আবুল নুর (১ম আসামি) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
তল্লাশিতে তার কোমরের পেছনে প্যান্টের ভেতর লুকানো একটি দেশীয় তৈরি এলজি (অগ্নেয়াস্ত্র), প্যান্টের পকেটে ৫ রাউন্ড ১২ বোর লিডবল কার্তুজ, একটি ছাই রঙের মুখোশ উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাত সদস্যরা ফেলে রেখে যায় ২টি ধারালো কিরিচ, ৩টি ধারালো ছুরি, ২টি মানকি ক্যাপ এবং একটি লোহার রড (শাবল)। পুলিশ সেগুলো জব্দ করে হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল্লাহ স্বীকার করেন যে, তিনি ও তার সহযোগীরা মিলে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন। পলাতক অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নাজিম, কাশেম, শওকত, ইয়াছিন আরাফাতসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন।
আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯A ও ১৯(f) ধারা এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আব্দুল্লাহ ৩১টি মামলায় এজাহারভুক্ত বা তদন্তে প্রাপ্ত আসামি বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

