সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আটদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে পণ্যবোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থেকে ২৩ অক্টোবর টানা আটদিন উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এসময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়ে জানতে চাইলে আমদানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, হিন্দু ধর্মের সারদীয় দুর্গাপূজার কারণে টানা আটদিন বন্ধের পর শনিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনর্চাজ জাকির হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

