বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়ামের তৃতীয় চালান

কড়া নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দর থেকে সড়কপথে ঈশ্বরদীতে নেওয়া হয় প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের ইউরেনিয়ামের তৃতীয় চালান। বুধবার সকালে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে জ্বালানিবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের সীমানায় প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল বাসসকে জানান, বুধবার সকালে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি কেন্দ্রে পৌঁছেছে।

ভোরে বিমানবন্দর থেকে যাত্রা

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় বুধবার ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে সড়কপথে রওনা হয় পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর।

পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো সড়কপথে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন সেনাবাহিনী, পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছায় জ্বালানিবাহী বিমান

মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের তৃতীয় চালানের জ্বালানিবাহী বিমান। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে জ্বালানিটি পাবনার ঈশ্বরদীতে নেওয়া হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন