উত্তরায় বিআরটিএ দফতরে অভিযান: ৬ দালালকে কারাদণ্ড
- নিজস্ব সংবাদদাতা
- মে ২৭, ২০২৫
ঢাকা | ২৭ মে ২০২৫
বিআরটিএর উত্তরা কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৬ জন দালালকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রাহকদের হয়রানি ও প্রতারণা ঠেকাতে এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার দিয়াবাড়িস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৬ জন দালালকে আটক করা হয়। আটককৃতরা আদালতে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। অভিযানের সময় প্রতারক চক্রের আরও কিছু সদস্য পালিয়ে যায়।
আটককৃতরা হলেন:
১. মোঃ ফরহাদ আলী (৩২), পিতা: আবু তালেব
২. মোঃ হাসানুজ্জামান খান (৩৫), পিতা: মোঃ মান্নান খান
৩. মোঃ লিটন (৩৫), পিতা: হাজী আ. মালেক
৪. মোঃ তুহিন (৩২), পিতা: কোরবান আলী
৫. মোঃ জুয়েল (৩৬), পিতা: আনোয়ার হোসেন
৬. সোহেল রানা (৩১), পিতা: আলী আহম্মেদ
বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, “দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা গ্রাহকদের কাছ থেকে কাগজপত্র ও টাকা নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার নামে প্রতারণা করে। এই চক্রের দমন করতে নিয়মিত অভিযান চলবে।”
তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “যে কোনো সেবা পেতে বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে হয়রানি ছাড়াই দ্রুত সেবা পাওয়া যাবে।”
বিআরটিএ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
