তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরের ভিআইপি কক্ষে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় দলের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। তাঁর সফরসঙ্গী হিসেবে দেশে ফিরেছেন বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।
এর আগে গত ৭ অক্টোবর বুধবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। দেশটির ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তিনি তুরস্ক সফর করেন। সম্মেলন শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরা পালন করেন তিনি। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী রোববার সকালে দেশে ফেরেন জামায়াতের আমির।
তাঁর এই সফরে তুরস্কে বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং পবিত্র ওমরা পালন ছিল উল্লেখযোগ্য কর্মসূচি।

