পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সিফাত ও নাজমুল নামে দুই যুবক আহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে কয়েকজন কিশোর সিফাত ও নাজমুলের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত সিফাত ও নাজমুলের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। এর প্রতিবাদ করায় বুধবার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে ৩১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের কাছে ছুরি, বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ও বৈদ্যুতিক তার ছিল বলেও তারা দাবি করেন। হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় ওমর গাজী, নাজমুল আকন, সামী মোল্লা, রেদোয়ান ও রিফাত নামে কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করে ওমর গাজী বলেন, “সিনিয়রদের সম্মান দেওয়ার বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তারা আমাদের লাঠি দিয়ে আঘাত করেছে, আমরাও একটু করেছি। তবে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়।”
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদোয়ান রিফাত বলেন, দুই যুবককে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মাথা ও মুখে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আঘাতের ধরন ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “দুইটি ছেলে নয়, একটি ছেলে আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। আমরা তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে স্থানীয় সূত্র, আহতদের বক্তব্য এবং চিকিৎসকের তথ্য অনুযায়ী ঘটনায় দুইজন আহত হওয়ার কথা জানা গেছে।
বাউফলে ছুরিকাঘাতে দুই যুবক আহত হওয়ার অভিযোগ
- বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
- ১১ ঘণ্টা আগে
এই বিভাগের আরও খবর
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, কলাপাড়ার দুই নেতা বহিষ্কার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম…
কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার চুক্তি
বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে…
বাউফলে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাস্কফোর্সের সভা
পটুয়াখালীর বাউফলে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ…
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ফের…
এআই দিয়ে ছবি বিকৃত করে ব্ল্যাকমেইলের অভিযোগ, আতঙ্কে বেতাগীর শিক্ষার্থীরা
বরগুনার বেতাগীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও…
জলবায়ু ক্ষতিগ্রস্তদের কণ্ঠস্বর নীতিনির্ধারণে তুলতে বরগুনায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) জ্বালানি তেল আমদানি ও সংশ্লিষ্ট ব্যয় মেটাতে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। বিপিসির…
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি অন্যদিকে সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল: আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে তাঁর আন্তর্জাতিক কর্মসূচি ও অর্জন থেকে জনগণ ও গণমাধ্যমের দৃষ্টি অন্যদিকে সরাতেই…
ভারতীয় গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর
ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ, আলোচনায় গঙ্গার পানি চুক্তিও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে দেশটির সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা…
নাব্যতা সংকট কাটলে পায়রা বন্দর হবে দেশের কার্যকর সমুদ্রবন্দর: এবিএম মোশাররফ
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ড্রেজিং সমস্যা সমাধান করা গেলে পায়রা বন্দর দেশের সবচেয়ে কার্যকরী বন্দরে পরিণত…
হবিগঞ্জে ৮১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, হবে সড়ক-সেতু নির্মাণ ও পুনর্বাসন
হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় জেলার…
বরিশাল মেডিকেলে চুরির অভিযোগে যুবক আটক, আনসারের তৎপরতায় ধরা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির অভিযোগে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার (৩০…
জনগণের আস্থা অর্জন করে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে: আইজিপি
পেশাদারত্বের পাশাপাশি মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)…
ইংল্যান্ডের বিশাল জয়, সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা
৩০ সেপ্টেম্বর ২০২৬ টম ব্যান্টনের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ওভালে অনুষ্ঠিত…

