ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সেতু বিভাগে প্রস্তুতিমূলক সভা
- প্রান্তকাল ডেস্ক
- মে ২১, ২০২৫
টোল ব্যবস্থা সহজীকরণ, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ
২০ মে ২০২৫
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামো ব্যবহারকারী যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সেতু বিভাগে।
মঙ্গলবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সভায় জুম প্ল্যাটফর্মে অংশ নেন বিভিন্ন সাইট অফিসের কর্মকর্তারা, সংশ্লিষ্ট জেলার প্রশাসন, রেঞ্জ পুলিশ, সিএমপি ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টোল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি
সচিব জানান, ঈদে যাত্রীচাপ সামাল দিতে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ চালু থাকবে, যাতে ইটিসি কার্ডধারী যানবাহন দ্রুত ও নির্বিঘ্নে সেতু অতিক্রম করতে পারে। এছাড়া, সব টোল প্লাজা ও ইন্টারসেকশনে সিসিটিভি ক্যামেরা সচল রেখে সার্বক্ষণিক ট্র্যাফিক মনিটরিংয়ের নির্দেশ দেন তিনি।
যানজট ও অনিরাপদ পরিবহন রোধে বিশেষ ব্যবস্থা
সচিব আরও বলেন, চলমান প্রকল্পগুলোর কারণে যেন সড়কে বিশৃঙ্খলা না হয়, সে জন্য অতিরিক্ত জনবল দিয়ে ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
টোল বুথে ভাংতি টাকার সংস্থান এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ির চলাচল রোধে গাড়ির মালিক ও চালকদের সহযোগিতা কামনা করা হয়।
ভারী ট্রাকের চলাচলে বিধিনিষেধ
ঈদের আগে ও পরে সাতদিন এবং ঈদের তিনদিন আগে থেকে সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক চলাচল সীমিত ও বন্ধ রাখার অনুরোধ জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবে খাদ্যদ্রব্য, জ্বালানি, ঔষধ ও পচনশীল পণ্যের পরিবহন নির্বিঘ্ন রাখতে সচিব প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা ও সুবিধা
কোরবানির পশু বহনকারী ট্রাকগুলোর জন্য Weighing Scale Machine-এর আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পশুবাহী যান ও যাত্রীদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করা হয়।
সভায় এর আগে গত ১২ মে অনুষ্ঠিত একটি মন্ত্রণালয় পর্যায়ের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর জোর দেন সচিব, যাতে ঈদযাত্রা হয় দুর্ঘটনামুক্ত, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ
নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
