লংমার্চের মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খাঁন
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
ঢাকা-রংপুর কর্মসূচি ঘিরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর অভিযোগ; আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ তৈরিরও দাবি
ঢাকা: ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, এ ধরনের কর্মসূচি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ করে দিতে পারে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁনের অভিযোগ, দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা না করে জামায়াত ধারাবাহিকভাবে লংমার্চের মতো কর্মসূচি দিচ্ছে। তিনি এসব কর্মসূচির রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।
এর আগেও জামায়াতের লংমার্চ নিয়ে একই ধরনের অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। জ্বালানি ও বিদ্যুৎ সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেছিলেন, সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু লংমার্চের কারণে সড়ক যোগাযোগ ও জ্বালানি সরবরাহে বাড়তি চাপ তৈরি হতে পারে বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁন এর আগে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘আঁতাতের’ অভিযোগও তুলেছিলেন। তাঁর ভাষ্য, ধারাবাহিক লংমার্চ ও রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগের জন্য নতুন করে রাজনৈতিক পরিসর তৈরির সুযোগ সৃষ্টি করতে পারে।
গত ১২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের পরও রাশেদ খাঁন বলেছিলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে লংমার্চ না করে সরকারকে সহযোগিতা করা উচিত। লংমার্চের মাধ্যমে রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি হলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলেও সে সময় মন্তব্য করেন তিনি।
অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট তাদের লংমার্চের পক্ষে বলছে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে।
তবে রাশেদ খাঁনের সরকারবিরোধী ‘ষড়যন্ত্র’ ও আওয়ামী লীগকে ফেরানোর সুযোগ তৈরির অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বিভাগের আরও খবর
একাত্তরের ভূমিকা সঠিক ছিল না—জামায়াত তা মেনে নিয়েছে: আইনমন্ত্রী
জামুকা আইন পাসে ‘না’ ভোট না দেওয়াকে স্বীকৃতি…
জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন: মিয়া গোলাম পরওয়ার
জনগণের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর…
শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও প্রবাসীদের অধিকার নিশ্চিতের দাবি শফিকুর রহমানের
প্রবাসীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদেশের শ্রমবাজারে সিন্ডিকেট…
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন…
আরও পড়ুন
‘খুব দেরি হওয়ার আগেই’ এআই নিয়ন্ত্রণের আহ্বান রাজা চার্লসের
স্কটল্যান্ডে গোপনীয় উচ্চপর্যায়ের বৈঠকে এনভিডিয়া, ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল ডিপমাইন্ডের শীর্ষ প্রতিনিধিরা • ভুল হাতে পড়লে ‘অস্তিত্বগত বিপদ’ তৈরির আশঙ্কা…
নিরাপদ খাদ্য উৎপাদন ও স্মার্ট কৃষিতে গুরুত্ব, রাজশাহীতে প্রশিক্ষণ
নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭…
জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন: মিয়া গোলাম পরওয়ার
জনগণের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও…
শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও প্রবাসীদের অধিকার নিশ্চিতের দাবি শফিকুর রহমানের
প্রবাসীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদেশের শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা…
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, ডিইপিজেডে আনসার সদস্য আহত
ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে উচ্ছেদকারী দলের…
ভারতে পলাতক দণ্ডপ্রাপ্তরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: মাহ্দী আমিন
ভারতে অবস্থানরত পলাতক ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায়…
ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির পরিকল্পনা, শাহবাগে গ্রেফতার ৬
রাজধানীর শাহবাগ এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ…
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, উদ্ধার অস্ত্র-মাদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬১টি…

