শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষকদের উপস্থিতি এবং তাদের পাঠদান পদ্ধতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই এই শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের পদক্ষেপ নিতে পারে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়নরত উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা প্রয়োজন। শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বাজার চাহিদাভিত্তিক কোর্স চালু, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ এবং কারিকুলাম পরিমার্জন ও আধুনিকীকরণ সময়ের দাবি।
দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের বিকল্প নেই জানিয়ে ড. মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ইতিমধ্যে শিক্ষা বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং গবেষণা খাতেও পর্যাপ্ত আর্থিক সহায়তা রাখা হয়েছে। আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এবং ২০২৮ সালের কারিকুলাম পরিমার্জনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে শিক্ষার বাস্তব রূপান্তরের জন্য বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’
সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘পুনঃমূল্যায়নে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এটি স্পষ্ট প্রমাণ করে যে খাতা মূল্যায়নে গাফিলতি বা সমস্যা ছিল। যেসব পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন করেননি, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। একই সঙ্গে পরীক্ষকদের পেশাদারিত্ব বাড়াতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
এছাড়া অনুষ্ঠানে জাতীয় উপ-উপাচার্য মোহাম্মদ আলী জিন্নাহ শুভেচ্ছা বক্তব্য এবং প্রফেসর মো. লুৎফর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ বছর মনোনীত ৫৭ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’-এর সনদপত্র, ক্রেস্ট ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন।
এছাড়া ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ২ হাজাার ৮৯৭ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা হারে মোট ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদানের তথ্য জানানো হয়।
এই বিভাগের আরও খবর
আলোচনার পর স্থানীয় নির্বাচনের সময়সূচি পরিবর্তনের সুযোগ আছে: ডা. জাহেদ
ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্বাচন কমিশন…
ই-অ্যাপোস্টিলে ২৯ লাখের বেশি সনদ ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশের ই-অ্যাপোস্টিল সেবা চালুর…
বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: শিক্ষা প্রতিমন্ত্রী
বৃত্তি ও উপবৃত্তি প্রদানে প্রচলিত সমতার ধারণার পরিবর্তে…
মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান
রাজশাহীর মোহনপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে…
ঢাকার মেগা প্রকল্পে সমন্বয়, যানজট কমাতে ১৫ দিন পর পর সভা
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ
নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে চর ঈশ্বর ও চর কিং ইউনিয়ন…
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে টাকা না দেওয়ায় এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকে প্রচারিত একটি…
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
নোয়াখালীর সুবর্ণচরের মো.এরশাদ (৪৫) নামে এক কৃষকের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বন্দ্বীপের…
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসের…
১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামে এক কাঠমিস্ত্রি ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি…
তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ
‘তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়’ নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্র ভ্রমণ কর্মসূচি শেষ…
উদ্বোধনের অপেক্ষায় ‘জুলাই স্মৃতি পাঠাগার’
বরগুনার বেতাগীতে উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে নবনির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা এবং স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার…
কুয়াকাটার গঙ্গামতি ম্যানগ্রোভ বনাঞ্চলের পাশে তোলা হচ্ছে স্থাপনা, পরিবেশবিদদের উদ্বেগ
পটুয়াখালীর কুয়াকাটার সূর্যোদয় স্পট পর্যটনপল্লী গঙ্গামতি লেকের ম্যান গ্রুপ বন অঞ্চলের পাশে স্থাপনা তোলার কাজ চলছে। গত চারদিন ধরে নির্বিঘ্নে…

