মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় সদস্যরা। একই সঙ্গে মশক নিধনে ওষুধ ছিটানো, সচেতনতামূলক র্যালি ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আনসার-ভিডিপি সদস্যরা উপজেলার প্রধান বাজার ও গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় মশক নিধনে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেওয়া সদস্যরা সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন এবং লিফলেট বিতরণ করেন।
অভিযানে মূলত বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিয়মিতভাবে এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমে মাঠপর্যায়ে সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
আলোচনার পর স্থানীয় নির্বাচনের সময়সূচি পরিবর্তনের সুযোগ আছে: ডা. জাহেদ
ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্বাচন কমিশন…
ই-অ্যাপোস্টিলে ২৯ লাখের বেশি সনদ ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশের ই-অ্যাপোস্টিল সেবা চালুর…
বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: শিক্ষা প্রতিমন্ত্রী
বৃত্তি ও উপবৃত্তি প্রদানে প্রচলিত সমতার ধারণার পরিবর্তে…
শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে…
ঢাকার মেগা প্রকল্পে সমন্বয়, যানজট কমাতে ১৫ দিন পর পর সভা
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ
নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে চর ঈশ্বর ও চর কিং ইউনিয়ন…
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে টাকা না দেওয়ায় এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকে প্রচারিত একটি…
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
নোয়াখালীর সুবর্ণচরের মো.এরশাদ (৪৫) নামে এক কৃষকের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বন্দ্বীপের…
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসের…
১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামে এক কাঠমিস্ত্রি ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি…
তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ
‘তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়’ নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্র ভ্রমণ কর্মসূচি শেষ…
উদ্বোধনের অপেক্ষায় ‘জুলাই স্মৃতি পাঠাগার’
বরগুনার বেতাগীতে উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে নবনির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা এবং স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার…
কুয়াকাটার গঙ্গামতি ম্যানগ্রোভ বনাঞ্চলের পাশে তোলা হচ্ছে স্থাপনা, পরিবেশবিদদের উদ্বেগ
পটুয়াখালীর কুয়াকাটার সূর্যোদয় স্পট পর্যটনপল্লী গঙ্গামতি লেকের ম্যান গ্রুপ বন অঞ্চলের পাশে স্থাপনা তোলার কাজ চলছে। গত চারদিন ধরে নির্বিঘ্নে…

