উদ্বোধনের অপেক্ষায় ‘জুলাই স্মৃতি পাঠাগার’
- বেতাগী (বরগুনা) প্রতিনিধি
- ৬ ঘণ্টা আগে
বরগুনার বেতাগীতে উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে নবনির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা এবং স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে পাঠাগারটির অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বই গোছানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।
স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে চলতি বছরে উপজেলা প্রশাসন ও বেতাগী পৌরসভার অর্থায়ন ও বাস্তবায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ ক্যাম্পাসে নবনির্মিত এই পাঠাগারটির নামকরণ করা হয়েছে ‘জুলাই স্মৃতি পাঠাগার’। ২০২৬ সালের ২ সেপ্টেম্বর ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মণি, এমপি।
পাঠাগার সংশ্লিষ্টরা জানান, এখানে মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান, বিভিন্ন রাজনৈতিক, রাষ্ট্র নায়ক, ইতিহাস, সাহিত্য, ধর্মীয়, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, পর্যটক এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন বইয়ের সমাহার থাকবে। শুধু বই পড়াই নয়, এই পাঠাগারটিকে কেন্দ্র করে তরুণদের জন্য বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।
এ বিষয়ে নবম শ্রেণির স্থানীয় শিক্ষার্থী রাখী হালদার কলি জানান, ‘দেশের উপক’লীয় জনপদ বেতাগীতে একটি সমৃদ্ধ পাঠাগারের দীর্ঘদিনের অভাব ছিল। জুলাই স্মৃতি পাঠাগার সেই শূন্যতা পূরণ করবে। তরুণ শিক্ষক ফোরকান হোসেন ইমারত বলেন,‘ আমরা চাই এই পাঠাগারটি তরুণ সমাজের মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক।’
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন বলেন, খুব দ্রুতই একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চীফ হুইপ মহোদয়, স্থানীয় সুধীজন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে।
ক্যাপশন: বেতাগীতে উপজেলা পরিষদ ক্যাম্পাসে নবনির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’।
এই বিভাগের আরও খবর
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে…
হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ
নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে…
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে টাকা না…
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
নোয়াখালীর সুবর্ণচরের মো.এরশাদ (৪৫) নামে এক কৃষকের মেঘনা…
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ই-অ্যাপোস্টিলে ২৯ লাখের বেশি সনদ ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশের ই-অ্যাপোস্টিল সেবা চালুর পর থেকে এ পর্যন্ত ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু করেছে পররাষ্ট্র…
১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামে এক কাঠমিস্ত্রি ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি…
বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: শিক্ষা প্রতিমন্ত্রী
বৃত্তি ও উপবৃত্তি প্রদানে প্রচলিত সমতার ধারণার পরিবর্তে শিক্ষার্থীর প্রকৃত আর্থিক প্রয়োজন ও ঝুঁকিপূর্ণ অবস্থাকে অগ্রাধিকার দিয়ে ইকুইটি-বেসড ব্যবস্থা গড়ে…
শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা…
তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ
‘তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়’ নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্র ভ্রমণ কর্মসূচি শেষ…
কুয়াকাটার গঙ্গামতি ম্যানগ্রোভ বনাঞ্চলের পাশে তোলা হচ্ছে স্থাপনা, পরিবেশবিদদের উদ্বেগ
পটুয়াখালীর কুয়াকাটার সূর্যোদয় স্পট পর্যটনপল্লী গঙ্গামতি লেকের ম্যান গ্রুপ বন অঞ্চলের পাশে স্থাপনা তোলার কাজ চলছে। গত চারদিন ধরে নির্বিঘ্নে…
বিএনপির সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন
রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক • দলীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে…
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২,৯৩৭ মামলা
ডাম্পিং ৬৪৬ যানবাহন, রেকার করা হয়েছে আরও ৪০১টি রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার…

