সাইবার অপরাধ মোকাবিলায় অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে ইউনিট গঠনের পরিকল্পনা
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সের শিক্ষাগত পটভূমির অনেক সদস্য কর্মরত রয়েছেন। তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধ মোকাবিলায় একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অ্যাডহক ভিত্তিতে বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস পরিচালনা করছে। তবে সাইবার অপরাধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজন রয়েছে।
পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের সক্ষমতা ও মনোবল বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের আরও দক্ষ করে তুলতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন।
প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক এনে কিংবা আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তুলে পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে সাইবার স্পেসসহ বিভিন্ন ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশ বাহিনীকে আরও সক্ষম ও প্রস্তুত করে তোলার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভায় কলেজের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিগত ২০তম পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে অনুমোদন করা হয় এবং ওই সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ স্টাফ কলেজের ভূমি ব্যবহারের জন্য এমআরটির প্রস্তাব, বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সের বৈদেশিক অংশে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ, কলেজের অধীনে পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ‘গবেষণা ও উদ্ভাবন সেন্টার’ প্রতিষ্ঠা এবং কলেজের বিধিসমূহের সরকারি অনুমোদন নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া বাধ্যতামূলক প্রশিক্ষণকে পদোন্নতি ও পদায়নের অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব, আন্তর্জাতিক পুলিশ একাডেমিগুলোর সংগঠন INTERPA-এর সদস্য প্রতিষ্ঠান হিসেবে দেশে প্রশিক্ষণ আয়োজন ও বিদেশে প্রশিক্ষণার্থী পাঠানো, পিএসসির অবকাঠামো উন্নয়ন এবং মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স ও মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালুর বিষয়েও আলোচনা হয়।
সভায় পুলিশ স্টাফ কলেজের রজতজয়ন্তী উদযাপন এবং ‘Training for the SAARC Countries’ বিষয়েও আলোচনা করা হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন।
এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত মির্জা ফখরুলের
সহধর্মিণী রাহাত আরা বেগমও সফরসঙ্গী • ওসমানী বিমানবন্দরে…
দ্বিপক্ষীয় মতপার্থক্য যেন আঞ্চলিক সহযোগিতায় বাধা না হয়: হুমায়ুন কবির
বিমসটেককে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘গতিশীল সেতু’ হিসেবে…
হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক • স্থায়ী ঠিকানায়…
৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন…
উদ্ভাবন ও বহুমুখী রপ্তানিতেই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হবে: তিতুমীর
২০২৯-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ • ‘রিসার্চ…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা–রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর, প্রস্তুতি দেখতে মাঠে জামায়াতের কেন্দ্রীয় নেতারা
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা–রংপুর লংমার্চ সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনায়…
বান্দরবানে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বান্দরবানের আলীকদমে হিল ভিডিপি সদস্যদের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. মালেক জিয়া (২৬) নামে এক যুবককে আটক…
কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১
রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত…
আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে পরমাণু বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে…
জলবায়ু সংকটের সমাধান খুঁজছেন তরুণেরা, কিন্তু উদ্ভাবন কি পৌঁছাবে বাজারে?
বর্জ্য থেকে সম্পদ, সূর্যের শক্তিতে শীতলীকরণ, গেমিফিকেশনে রিসাইক্লিং- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তরুণদের চমক • অর্থায়ন ও বাজারসংযোগই বড় বাধা •…
তিন মাসে ‘কোটিপতি’ হিসাব বেড়েছে ৫,০৭৭টি, জমা আরও সাড়ে ১৬ হাজার কোটি, বাংলাদেশ ব্যাংক
জুন শেষে কোটি টাকার বেশি আমানতের হিসাব ১ লাখ ৪১ হাজার ৫৬২টি • এসব হিসাবে জমা ৮ লাখ ৭৫ হাজার…
‘ভারত-মোহ’ কাটাতে চায় বাংলাদেশ, দিল্লির গণমাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা
সম্পর্ক ‘রিসেট’ করতে চায় ঢাকা • পারস্পরিক স্বার্থই হবে ভিত্তি • বহুপক্ষীয় মঞ্চ নয়, সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় জোর • ১০১…
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি; যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সমন্বয়…

