ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
- ভোলা প্রতিনিধি
- ২৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।
আজ সোমবার ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘ভারত পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার, কিন্তু তাদের আচরণে সেই আন্তরিকতা প্রকাশ পাচ্ছে না; কেবল কূটনৈতিক কথাবার্তাই চলছে। আমরা আশা করব, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকবে।’
তিনি ভারতসহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন।
স্পিকার বলেন, একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় হয়েছে। প্রায় দুই বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের পর, চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছে।
নতুন সরকারের বয়স মাত্র সাত মাস উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসন, হত্যা, গুম, অর্থপাচার ও রেকর্ড দুর্নীতির কারণে দেশের প্রতিটি খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। এই ভগ্ন দশা থেকে দেশকে টেনে তুলতে সময়ের প্রয়োজন। তবে মাত্র সাত মাসেই নতুন সরকার উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে।’
আগামী দিনের টেকসই উন্নয়নের রোডম্যাপ তুলে ধরে তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল যদি জাতীয় ঐকমত্য ও সমঝোতায় আসে, তবে ১৭ বছরের বঞ্চনা কাটিয়ে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় সফল হবে।
জুলাই বিপ্লবের চেতনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারি ও বিরোধী—উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। চলমান সংবিধান সংশোধনের কাজ শেষ হলেই এর কাঙ্ক্ষিত সুফল দৃশ্যমান হবে।
দেশে বর্তমানে জনগণের বাকস্বাধীনতা ফিরে এসেছে উল্লেখ করে স্পিকার বলেন, আওয়ামী লীগ আমলে সত্য কথা বলার অপরাধে অনেককে ক্রসফায়ারে জীবন দিতে হয়েছে এবং বহু মানুষ গুমের শিকার হয়েছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও পারভেজকে সত্য বলার কারণেই নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর এবং জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ভোলায় তিন দিনের সফর শেষে আজ সোমবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
এই বিভাগের আরও খবর
৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন…
সাইবার অপরাধ মোকাবিলায় অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে ইউনিট গঠনের পরিকল্পনা
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন…
উদ্ভাবন ও বহুমুখী রপ্তানিতেই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হবে: তিতুমীর
২০২৯-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ • ‘রিসার্চ…
আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে…
‘ভারত-মোহ’ কাটাতে চায় বাংলাদেশ, দিল্লির গণমাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা
সম্পর্ক ‘রিসেট’ করতে চায় ঢাকা • পারস্পরিক স্বার্থই…
সর্বশেষ খবর
3.
মিরপুরে বাসের কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নে জরিমানা
- ২৭ মিনিট আগে
4.
5.
৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
- ৩৪ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১
রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত…
জলবায়ু সংকটের সমাধান খুঁজছেন তরুণেরা, কিন্তু উদ্ভাবন কি পৌঁছাবে বাজারে?
বর্জ্য থেকে সম্পদ, সূর্যের শক্তিতে শীতলীকরণ, গেমিফিকেশনে রিসাইক্লিং- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তরুণদের চমক • অর্থায়ন ও বাজারসংযোগই বড় বাধা •…
তিন মাসে ‘কোটিপতি’ হিসাব বেড়েছে ৫,০৭৭টি, জমা আরও সাড়ে ১৬ হাজার কোটি, বাংলাদেশ ব্যাংক
জুন শেষে কোটি টাকার বেশি আমানতের হিসাব ১ লাখ ৪১ হাজার ৫৬২টি • এসব হিসাবে জমা ৮ লাখ ৭৫ হাজার…
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি; যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সমন্বয়…
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…

