১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
আগামী ১৯ সেপ্টেম্বর আমীরে জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুরের জনসভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে গাইবান্ধা জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পলাশবাড়ীর পথসভা ও রংপুরের জনসভাকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা, দায়িত্ব বণ্টন এবং অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্য গাইবান্ধা জেলা আহ্বায়ক সৈয়দ রোকনুজ্জামান। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম।
সভায় নজরুল ইসলাম বলেন, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রস্তুতি নিতে হবে। পলাশবাড়ীর পথসভায় জনসমাগম এবং রংপুরের জনসভায় অংশগ্রহণের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তিনি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্তদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রচার-প্রচারণা জোরদার এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় বাড়ানোর কথাও বলেন।
সভায় এনসিপির জেলা সভাপতি খাদেমুল ইসলাম খুদি, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি ইদ্রিস আলী, এলডিপির জেলা সভাপতি শরিফুল ইসলাম, জাগপার সভাপতি জাইদুল ইসলাম, রাশেদুল ইসলাম জুয়েল, কাজল রেখা পিংকি, শফিউল ইসলাম, আতিকুর রহমান আতিক ও মাহমুদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর জেলা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। তারা ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে সাংগঠনিক প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে মত দেন।
এই বিভাগের আরও খবর
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ
২০২৫ সালের ১২ মে জারি হয়েছিল প্রজ্ঞাপন; রিটটি…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম…
জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল: জামায়াত আমির
‘দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলেরও দায়িত্ব আছে’…
শেখ হাসিনাকে ‘গুম-খুনের নির্দেশদাতা’ বললেন স্পিকার হাফিজ
গুমের শিকার পরিবারের প্রতি সহানুভূতি দেখানোকে ‘অভিনয়’ আখ্যা;…
‘তদন্ত হলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার শতকোটি টাকার দুর্নীতি বের হবে’
অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত…
আরও পড়ুন
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী…
ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ
ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া, সিরামিক ও পাটপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি ফরাসি বিনিয়োগের আহ্বান বাংলাদেশি কর্মীদের জন্য…
‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর নগরায়ণকে শুধু বড় ভবন, সড়ক কিংবা পানি ও স্যানিটেশন…
‘শিক্ষকের দক্ষতার সীমা নেই, নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে হবে’
নবীন শিক্ষকদের ঢাবি উপাচার্য; লেকচার নোট হালনাগাদ ও কোর্স ডিজাইন আধুনিক করার তাগিদ শিক্ষকতার দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই উল্লেখ…
ডেঙ্গু প্রতিরোধে বাউফল উপজেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর বাউফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বাউফল…
বাউফলে পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, দুইজনের বিরুদ্ধে চার্জশিট
পটুয়াখালীর বাউফলে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই…
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের…
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে নামজারি, অভিযুক্ত দলিল লেখকের সহকারী শ্রীঘরে
পটুয়াখালীর কলাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর স্বাক্ষর জাল করে নামজারি জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক দলিল…

