ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
যেকোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের ও সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভাগীয় কমিশনারদের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
ভূমিমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেন, ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি এবং খাস জমি জবরদখল করে আসছে। এই চক্রকে ভাঙতে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না; বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।
বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক এ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক।
সেবার মানসিকতা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সভায় দেশের সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি…
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
৩৩ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ; দুর্নীতি…
এআই-ডিপফেকের নতুন চ্যালেঞ্জ, সাইবার তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির
সাইবার মামলা তদন্তে প্রশিক্ষক তৈরি হচ্ছে; টিওটি সম্পন্ন…
গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার সুরক্ষা আইন পরিমার্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, সম্পাদক ও…
সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা মুক্ত পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে IRI-এর বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই)…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাইবান্ধায় জমি বিরোধে পুনঃতদন্তের দাবি ,তহসিলদারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ; অপসারণ চাইলেন ভুক্তভোগীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পুনঃতদন্ত এবং সংশ্লিষ্ট তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন…
খানবাহাদুর আহ্ছানউল্লাকে ‘বাংলার স্যার সৈয়দ’ বলা যেতে পারে: ঢাবি উপাচার্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কাছে অশেষ ঋণে আবদ্ধ’; শিক্ষা ও সমাজ সংস্কারে আহ্ছানউল্লার অবদান নিয়ে ঢাবিতে সেমিনার শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের…
এজেন্ট ব্যাংকিংয়ে ২ কোটি ৭২ লাখ হিসাব, ঋণ বেড়েছে ৪১ শতাংশ
৮৫ শতাংশ হিসাব গ্রামে • প্রায় অর্ধেক হিসাব নারীদের • আমানত ৫১ হাজার ৯০৭ কোটি টাকা • ঋণ ছাড়িয়েছে ৪০…
মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রবিউল ইসলাম
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ রবিউল ইসলাম মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক…
আহত সাংবাদিক জেমস রানাকে দেখতে নিটোরে এমপি গাজী এনামুল হক,চিকিৎসা ব্যয়ে পাশে থাকার আশ্বাস
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ…
বেতাগীতে বিদ্যালয় আগুন আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী,তদন্ত কমিটি গঠন ও ছুটি ঘোষণা
বরগুনার বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী নিগার…
গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার সুরক্ষা আইন পরিমার্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, সম্পাদক ও সুশীল সমাজের মত নেওয়া হচ্ছে; সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস নাগরিকের…
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পারভীন আকতার রবিবারে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাঁকে কর্মসংস্থান…

