‘আসুন, এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি’: তরুণদের প্রতি প্রধানমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ঘণ্টা আগে
তিন মাসের ডেঙ্গুবিরোধী অভিযান শুরু • সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দেওয়ার আহ্বান • লক্ষ্য ডেঙ্গু সমস্যা অন্তত ৮০ শতাংশ নিয়ন্ত্রণ
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ সমাজ চাইলে একটি দেশকে বদলে দিতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণরা সেই সক্ষমতা বিশ্বকে দেখিয়েছে। এবার তাদের রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে সম্পৃক্ত হতে হবে।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারব।”
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করতে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
‘সপ্তাহে এক ঘণ্টা দিন পরিচ্ছন্নতায়’
স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে প্রত্যেকে সপ্তাহে মাত্র এক ঘণ্টা সময় দিলেও বড় পরিবর্তন আনা সম্ভব।
তারেক রহমান বলেন, পরিত্যক্ত প্লাস্টিক, ভাঙারি, পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডেঙ্গুবাহী এডিস মশা বংশবিস্তার করে। সম্মিলিতভাবে এসব প্রজননস্থল ধ্বংস করতে পারলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব।
যেখানে-সেখানে আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। যারা অপরিচ্ছন্নতা সৃষ্টি করেন, তাদের এ ধরনের কাজ থেকে নিরুৎসাহিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, “নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে সুস্থ রাখার চেষ্টা করি।”
পরিচ্ছন্নতাকে সামাজিক অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কথা একটাই—কাজ, কাজ আর কাজ। পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
এই বিভাগের আরও খবর
গণতন্ত্রের ভিত শক্ত করতে কার্যকর স্থানীয় সরকারের বিকল্প নেই: মঈন খান
সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিকেন্দ্রীকরণ, স্থানীয় নির্বাচন, নারী…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট…
ড. ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০ মামলা বিচারাধীন
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের…
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক…
কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি প্রিজন্সের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল
কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…
পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযান
সাংবাদিককে আত্মসমর্পণে এক ঘণ্টার সময় দেওয়ার দাবি • ছেলেকে মারধরের অভিযোগ • এর আগে আরও দুই সাংবাদিককে আটক অধিকৃত পশ্চিম…
ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ব্রিকস, স্বাগত জানাল ফিলিস্তিন
ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান • জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে সমর্থন • গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার তাগিদ গাজা ও…
দীর্ঘ অপেক্ষার অবসান, ১ অক্টোবর আসছে টেসলার নতুন রোডস্টার
২০১৭ সালে প্রথম ঘোষণা • একাধিকবার পিছিয়েছে বাজারে আসার সময় • নতুন নকশায় থাকতে পারে স্পেসএক্সের প্রযুক্তি প্রায় নয় বছরের…

