উদ্বোধনের দিনেই ১.১০ লাখ কৃষক পাচ্ছেন ২,৫০০ টাকা করে
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ ঘণ্টা আগে
দুই কোটির বেশি কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা, সারে অনিয়মে ‘জিরো টলারেন্স’
ফেনী, ১২ সেপ্টেম্বর ২০২৬: কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনেই সারা দেশের ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে। পর্যায়ক্রমে দুই কোটির বেশি কৃষককে এ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার প্রধানমন্ত্রীর আসন্ন ফেনী সফর উপলক্ষে সোনাগাজী সরকারি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন।
উদ্বোধনের দিন কৃষক কার্ডভুক্ত ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষককে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট প্রায় ২৭ কোটি ৫৯ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। একই দিনে ফেনীর ৭ হাজার ৬৪৩ কৃষক ছাপানো কৃষক কার্ড পাবেন।
মন্ত্রী বলেন, প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির প্রকৃত কৃষক এ সুবিধার আওতায় আসবেন। কার্ডের মাধ্যমে সার-বীজসহ সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে কৃষকের কাছে পৌঁছানো হবে।
‘সারের সংকট নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা’
দেশে সারের কোনো সংকট নেই দাবি করে কৃষিমন্ত্রী বলেন, কেউ কৃত্রিম সংকট তৈরি, কৃষককে হয়রানি বা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সার নিয়ে অনিয়ম ও দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।
অনুমোদিত ডিলারের বাইরে সার মজুতের তথ্য পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের একাধিক টিম মাঠে রয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অনিয়মের তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বুঝতে পারবেন, এ ধরনের অনিয়ম করার সুযোগ নেই।”
চরাঞ্চলের কৃষি আধুনিক ও উৎপাদনমুখী করতেও সরকার পরিকল্পনা নিচ্ছে বলে জানান মন্ত্রী। স্বল্পমেয়াদি শীতকালীন ফসলসহ উপযোগী কৃষিপণ্য উৎপাদন বাড়াতে এসব এলাকায় প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণ করা হবে।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম ও ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য…
যাত্রী অধিকার দিবস কাল, কমছে না হয়রানি-ভাড়া নৈরাজ্য
আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দেশে অষ্টমবারের মতো পালিত…
অপারেশন টেবিল পর্যন্ত গিয়েও ফিরতে হলো,অর্থসংকটে স্থগিত সাংবাদিক জেমস রানার অস্ত্রোপচার
দীর্ঘদিন ধরে পায়ের জটিল আঘাত নিয়ে জাতীয় অর্থোপেডিক…
স্ত্রীকে মৃত ঘোষণা, হাসপাতাল থেকে পালানোর চেষ্টা স্বামীর ; পলাশবাড়ীতে রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য
গাইবান্ধার পলাশবাড়ীতে মুমূর্ষু অবস্থায় এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…

