কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় এক নারীকে পিটিয়ে জখম
- গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
- ২০ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার নামে এক নারীকে(ওয়ারিশ) পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা আহত গোলাপি আক্তার (৪২) কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় গোলাপির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।
আহত গোলাপি আক্তারের অভিযোগ, তার বাবা চার বছর আগে মৃত্যু বরন করেন, মারা যাওয়ার পর চাচারা তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমির অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলায় তারা ক্ষিপ্ত হন। শুক্রবার তার ভাই মেহেদী ও ইমরান মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গেলে সোহেল খান, ফিরোজ খান, দুলাল খান, বাবুল খান, এনায়েত খান, পিয়ারা বেগম ও শাহজাহান রাঢ়ীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে তিনি বাড়ি থেকে সেখানে গেলে তাকেও লোহার রড দিয়ে মারধর করা হয়।
গোলাপির ভাই মিজানুর রহমান বলেন, চাকরির কারণে তারা ঢাকায় থাকেন। বাবার মৃত্যুর পর থেকেই চাচারা তাদের জমি দখল করে রেখেছেন। পৈত্রিক সম্পত্তি বুঝে নিতে তারা বাড়িতে এসেছেন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে শালিস বৈঠকের কথাও রয়েছে। শালিস বৈঠকের কথা শুনেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
অভিযুক্ত ফিরোজ খান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, তারা যে জমি দাবি করছেন, তা তারা পাবেন না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরও খবর
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য…
যাত্রী অধিকার দিবস কাল, কমছে না হয়রানি-ভাড়া নৈরাজ্য
আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দেশে অষ্টমবারের মতো পালিত…
অপারেশন টেবিল পর্যন্ত গিয়েও ফিরতে হলো,অর্থসংকটে স্থগিত সাংবাদিক জেমস রানার অস্ত্রোপচার
দীর্ঘদিন ধরে পায়ের জটিল আঘাত নিয়ে জাতীয় অর্থোপেডিক…
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ: ইউজিসি সদস্য
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের বিধিবিধান পর্যালোচনা • লক্ষ্য…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…

