বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ
- বরিশাল প্রতিনিধি
- ১২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান বলেন, “শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে আমরা প্যারারা রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় আসি। সেখানে সমকাল কার্যালয়ে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে।”
ওই ভবনের দোতলা-তিনতলা মিলিয়ে যুগান্তর, আলোকিত বাংলাদেশসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে।
৫৭ বছর বয়সি পুলক চ্যাটার্জি একসময় সমকালের ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের দিকে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে পরিবার জানিয়েছে। তারপর থেকে তিনি বেকার ছিলেন। পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন।
“সে কারণেও এটা হতে পারে,” বলেন তিনি।
ঘটনাস্থলে থাকা পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি সাংবাদিকদের বলেন, “চাকরি হারানোর পর থেকে তিনি হতাশ ছিলেন। কিন্তু এ কারণে আত্মহত্যা করবেন, সেটা কেউ ভাবিনি।”
সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী সাংবাদিকদের বলেন, কার্যালয়ের একটি বিকল্প চাবি পুলক চ্যাটার্জির কাছে ছিল। তিনি মাঝে মাঝে অফিসে এসে বসতেন।
দৈনিক যুগান্তরের সাংবাদিক এস এন পলাশ বলেন, “আমাদের অফিস তিন তলায়। দাদাকে দেখতাম মাঝে মাঝে এখানে এসে বসতেন, পত্রিকা পড়তেন। আজ সন্ধ্যার দিকে সমকালের সাংবাদিক সুমন চৌধুরী এসে বললেন, বৌদি ফোনে পুলক দাদাকে পাচ্ছিলেন না। তাই একটু খুঁজে দেখতে।
“এরপর তিনি দ্রুত অফিসে আসেন। আজ শুক্রবার বলে অফিস সহকারী দীপক ছিল না। সুমন চৌধুরী এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। তখন তিনি ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা আমাদের জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।”
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সব বিষয় মাথায় রেখে তদন্ত করছে।”
এই বিভাগের আরও খবর
উপকূলীয় এলাকার উন্নয়নে যা যা চাইলেন দক্ষিণের সাংবাদিকরা
বৃহত্তর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভাঙ্গা…
নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে…
প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি…
সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চাঁদা দাবির…
নওগাঁজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫
নওগাঁজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায়…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় একজনের স্বীকারোক্তি
রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে জজ মিয়া নামে একজনের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আব্দুল্লাহ নামের ওই যুবক…
এস্তেহেইজেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
আগের ম্যাচে দেড়শ ছোঁয়া ইনিংস খেলা জর্ডান হার্মান এবার থামলেন অল্পেই। তবে জ্বলে উঠলেন আরেক ওপেনার কনর এস্তেহেইজেন। চমৎকার ব্যাটিংয়ে…
নিরাপদ সমুদ্রপথ ছাড়া বিশ্ব বাণিজ্য এগোবে না: ব্রিকস সম্মেলনে মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন এবং নিরাপদ সমুদ্র পথের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।…
বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ার নতুন অঙ্গীকার, গৃহীত ‘কাঠমান্ডু ঘোষণা’
দক্ষিণ এশিয়াজুড়ে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও এর সঙ্গে জড়িয়ে পড়া আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমনে যৌথ পদক্ষেপ জোরদারের অঙ্গীকার করেছে এ…
ভোট চুরি করে দলকে ক্ষমতায় আনলেও ব্যক্তির মুক্তি হবে না: আজহার
অন্যায় বা অনৈতিক পন্থায় দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তির দায় মুছে যাবে না বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বাংলাদেশ…
গ্যাস-বিদ্যুৎ সংকট না কাটলে মাঠ ছাড়বে না বিরোধী দল: নাহিদ
সাত মাসে কার্যকর উদ্যোগ নিলে সংকট মোকাবিলা সহজ হতো—দাবি বিরোধীদলীয় চিফ হুইপের গ্যাস-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া…
ভালো ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান
নিজস্ব প্রতিবেদক দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য…
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ; নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র্যালী ও অবস্থান কর্মসূচি
বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া নৈরাজ্য বন্ধ এবং যাত্রী হয়রানি রোধের দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাট চত্বরে প্রতিবাদী র্যালী…

