ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর প্রায় কোটি টাকার অনুদান
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘোষিত হিসাব অনুযায়ী, ২৮টি মসজিদ ও ১০টি মন্দিরের জন্য অনুদানের পরিমাণ মোট ৯৯ লাখ ১৬ হাজার টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সে হিসাবে মসজিদগুলোর জন্য মোট অনুদানের পরিমাণ ৬৯ লাখ ১৬ হাজার টাকা।
এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-১৭ আসনের ১০টি মন্দিরে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অনুদানের পরিমাণ দাঁড়ায় ৯৯ লাখ ১৬ হাজার টাকা।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরের কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এই বিভাগের আরও খবর
ছয় বিল পাস, ৯ বৈঠক শেষে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক গুম প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তি…
ভারতের সঙ্গে ১০১ এমওইউ পর্যালোচনা চলছে, ফল জানানো হবে শিগগির
ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি চুক্তি ও সমঝোতা…
শনিবার শুরু হচ্ছে তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর…
বিদ্যুৎ অপচয় রোধে মাঠে আনসার-ভিডিপি, চলছে জনসচেতনতামূলক প্রচারণা
দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ কমানো, বিদ্যুতের…
স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব বাড়ল
সংসদে মন্ত্রীবিহীন মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়-প্রতিরক্ষা স্বরাষ্ট্রমন্ত্রীর, রাষ্ট্রপতির…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কলাপাড়ায় দুই নারীসহ চারজনকে ১ কেজি গাঁজা , ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা এবং ২০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে…
বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত…
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর , অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মারধর ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে…
পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন মার্চে : পানিসম্পদ মন্ত্রী এ্যানি
আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ…
২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন…
৩ লাখ টাকা সুদের বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, মাটির নিচে মিলল মরদেহ
রাজধানীর লালবাগে সুদের তিন লাখ টাকা নিয়ে বিরোধের জেরে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ…
দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন
বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি স্কুল বাস প্রদান করেছেন স্থানীয় সরকার,…
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
নিজস্ব প্রতিবেদক জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশ পরিচালনা করছে বলে…

