ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের সুযোগ নেই, হাইকোর্টে রিট খারিজ
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
ছবি ছাড়াই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ চেয়ে করা একটি রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী।
বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
রায়ের পর নির্বাচন কমিশনের আইনজীবী জানান, হাইকোর্টের এ সিদ্ধান্তের ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই।
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন জানিয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন।
ওই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছিলেন। শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে রায় দেন আদালত।
এই বিভাগের আরও খবর
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনও সুষ্ঠু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চান বলে…
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি বাংলাদেশের, নতুন বিনিয়োগ বাড়ার আশা
হংকং, ৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে…
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা…
বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্তের সম্ভাবনা নিয়ে আলোচনা
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার…
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্বশীল…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শনিরআখড়ায় দোকানিকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে (৩৮) গুলি করে আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ…
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার…
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত
আহত কর্মকর্তা গুরুতর, হেলিকপ্টারে নেওয়া হচ্ছে ঢাকার সিএমএইচে চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক…
বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান
বাংলাদেশ থেকে পণ্য ও সেবা আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য…
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয়…
ক্লড ব্যবহারকারীদের টোকেন চুরি করছে হ্যাকাররা, নেপথ্যে ‘ইনফোস্টিলার’ ম্যালওয়্যার
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই ব্যবহারের কোটা বা ‘টোকেন’ খরচ হওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা…
লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ
নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক বা ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে…

