ভূমি প্রশাসনে বড় রদবদল, বদলি ৩৮ সহকারী কমিশনার
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ঘণ্টা আগে
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সম্প্রতি এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি করা কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিভাগীয় পর্যায়ের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে জসিম উদ্দিনকে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ঢাকা বিভাগে, তৌহিদ রেজাকে ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকা বিভাগে এবং মো. মাসুদ রানাকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে। মো. আশরাফুল ইসলামকে বরগুনার আমতলী থেকে ঢাকা বিভাগে, সোহাগ মিলুকে পটুয়াখালীর বাউফল থেকে খুলনা বিভাগে, মো. সাইফুল ইসলামকে পটুয়াখালীর গলাচিপা থেকে রাজশাহী বিভাগে এবং প্রত্যয় হাশেমকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া মহেশ্বর মন্ডলকে বরিশালের উজিরপুর থেকে খুলনা বিভাগে, রওশান কবিরকে নীলফামারীর ডিমলা থেকে রাজশাহী বিভাগে, রাফিউর রহমানকে কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকা বিভাগে এবং মো. শাহরুখ আলম শান্তকে সুনামগঞ্জের তাহিরপুর থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
দ্বিতীয় দফায় মাহামুদ হুসাইন রাজুকে দিনাজপুরের পার্বতীপুর থেকে খুলনা বিভাগে, নুসরাত জাহান অনন্যাকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে রাজশাহী বিভাগে এবং এস এম আকাশকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এস এম নাজমুস সালেহীনকে ময়মনসিংহের তারাকান্দা থেকে রংপুর বিভাগে, আব্দুল আহাদকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে খুলনা বিভাগে এবং তানভীর আহম্মেদকে রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহী বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া ওমর শরীফ খানকে বরগুনার পাথরঘাটা থেকে খুলনা বিভাগে, আসিফ রায়হানকে পাবনার সাঁথিয়া থেকে ঢাকা বিভাগে, চৌধুরী আল মামুনকে সাতক্ষীরার দেবহাটা থেকে রাজশাহী বিভাগে এবং সামিউর রহমানকে কুড়িগ্রামের রাজারহাট থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে। মীর আল মনসুর শোয়াইবকে লালমনিরহাট সদর থেকে রাজশাহী বিভাগে, মো. শামীম রেজা সজীবকে ঝালকাঠির রাজাপুর থেকে ঢাকা বিভাগে, মজিবুর রহমানকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে রাজশাহী বিভাগে এবং জাকারিয়া হোসেনকে সিলেটের গোয়াইনঘাট থেকে ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে। সৈকত মন্ডলকে বরগুনার তালতলী থেকে খুলনা বিভাগে এবং রিজভী আহমেদ সবুজকে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনের আরেক অংশে মো. ইফতেখার আহমেদকে নীলফামারীর জলঢাকা থেকে খুলনা বিভাগে, আব্দুল্লাহ বিন জিয়াকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকা বিভাগে এবং মাহমুদুর রহমানকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে। পলাশ উদ্দিনকে নওগাঁর বদলগাছী থেকে ঢাকা বিভাগে, শপথ বৈরাগীকে পিরোজপুরের নাজিরপুর থেকে খুলনা বিভাগে এবং মো. বদরুজ্জামান রিশাদকে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে রাজশাহী বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া আসমাউল হুসনা পিংকিকে মাগুরার শ্রীপুর থেকে ঢাকা বিভাগে, আমিনুল হক তারেককে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ময়মনসিংহ বিভাগে এবং আব্দুল্লাহ আল মামুনকে পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন), সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) পদটি ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে যুক্ত। নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি জমি ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম মাঠপর্যায়ে তদারক করেন এসব কর্মকর্তা। নতুন বদলির ফলে বিভিন্ন অঞ্চলের ভূমি প্রশাসনে দায়িত্বের পুনর্বিন্যাস হবে।
এই বিভাগের আরও খবর
বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত
আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায়…
তালতলীতে লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার
বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের…
বরগুনায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান , সম্মাননা অনুষ্ঠান
শনিবার বরগুনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের…
নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময়…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আসলাম খান (৪০) নামে এক কুকার ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক…
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার বিপক্ষেই লড়তে হয়নি আরিয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গাঁজার তীব্র গন্ধও অস্বস্তিতে ফেলেছিল…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম-৪-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ হারুন-অর রশিদের মৃত্যুর…
বরগুনায় বিষখালী নদীর ভাঙনস্থল পরিদর্শনে অতিরিক্ত সচিব এনামুল
বরগুনার বামনা শহর ও আশপাশের জনপদকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষায় প্রস্তাবিত টেকসই নদী প্রতিরক্ষা প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন পানিসম্পদ…

