৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
- বরগুনা প্রতিনিধি
- ১৮ ঘণ্টা আগে
উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিনের চিকিৎসক ও নার্স সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা। অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে কর্মরত থাকলেও বিভিন্ন কারণে নিয়মিত দায়িত্ব পালন করছেন না কয়েকজন। ফলে কার্যত মাত্র ৬ থেকে ৭ জন চিকিৎসককে দিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় ৫০০–৬০০ রোগী। ১০৯টি অনুমোদিত নার্স পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৫ জন। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে শিশু ওয়ার্ডে। ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে শতাধিক শিশু। ফলে শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এর মধ্যে শিশু বিশেষজ্ঞের পদও শূন্য থাকায় একজন মেডিকেল অফিসারকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। চিকিৎসক ও নার্স সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ বরগুনায় ডেঙ্গু, হাম, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগীর চাপ আরও বেড়ে যায়। তাই দ্রুত চিকিৎসক-নার্সের শূন্যপদ পূরণ, শিশু ওয়ার্ডে শয্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণ জরুরি।
এই বিভাগের আরও খবর
বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত
আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায়…
তালতলীতে লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার
বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের…
বরগুনায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান , সম্মাননা অনুষ্ঠান
শনিবার বরগুনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের…
নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময়…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আসলাম খান (৪০) নামে এক কুকার ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক…
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার বিপক্ষেই লড়তে হয়নি আরিয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গাঁজার তীব্র গন্ধও অস্বস্তিতে ফেলেছিল…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম-৪-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ হারুন-অর রশিদের মৃত্যুর…
বরগুনায় বিষখালী নদীর ভাঙনস্থল পরিদর্শনে অতিরিক্ত সচিব এনামুল
বরগুনার বামনা শহর ও আশপাশের জনপদকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষায় প্রস্তাবিত টেকসই নদী প্রতিরক্ষা প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন পানিসম্পদ…

