রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত

আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরগুনা আল্লাহ মালিক হসপিটাল লিমিটেডে চিকিৎসা নিতে আসা তিন রোগীর পকেট থেকে টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগে মো. ফয়সাল (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে সামারী ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে মাদকদ্রব্যসহ আটক মো. মিজানুর রহমানকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ড দেন আদালত। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রানা শেখ সামারী ট্রায়ালের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত সামারী ট্রায়ালের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধপ্রবণতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন