‘স্থগিত’ স্কোয়াশ ফেডারেশন, এরপরও আন্তর্জাতিক টুর্নামেন্ট
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আদেশে স্থগিত করা হয়েছে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের অ্যাডহক কমিটি। অথচ স্থগিতের আদেশ জারির মাত্র কয়েক দিন পরই আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার আয়োজন করেছে ফেডারেশনটি। গত ১৯ আগস্ট কমিটি স্থগিতের আদেশ দেওয়া হলেও ২৪ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
অলিম্পিকে অন্তর্ভুক্ত মর্যাদাপূর্ণ ডিসিপ্লিন স্কোয়াশ বাংলাদেশে দীর্ঘদিন ধরেই নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোচ্ছে। কোর্ট সংকটসহ অবকাঠামোগত নানা সমস্যার কারণে খেলাটির বিকাশও কাঙ্ক্ষিত গতি পায়নি। এর মধ্যেই হঠাৎ ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান গত ১৯ আগস্ট স্বাক্ষরিত এক অফিস আদেশে স্কোয়াশ ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি স্থগিত করেন। আদেশে বলা হয়, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানা গেছে।
তবে প্রশ্ন উঠেছে, নির্বাচন আয়োজন করতে না পারার কারণে কেবল স্কোয়াশ ফেডারেশনের কমিটির কার্যক্রম কেন স্থগিত করা হলো। কারণ ফুটবল ও ক্রিকেট ছাড়া দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশনই বর্তমানে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ২৭টি ফেডারেশনের আগের অ্যাডহক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে বর্তমান সরকার। অন্য ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কার্যক্রমও চলমান রয়েছে।
হঠাৎ স্কোয়াশ ফেডারেশনের কমিটি স্থগিতের কারণ জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান বলেন, ‘২৭টি ফেডারেশনে অ্যাডহক কমিটি হয়েছে। স্কোয়াশ ফেডারেশনের কমিটি স্থগিত করা হয়েছে, এটির অ্যাডহক কমিটি প্রক্রিয়াধীন আছে।’
তবে তার বক্তব্যে কেবল স্কোয়াশ ফেডারেশনের কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কারণ স্পষ্ট হয়নি। অবশ্য এনএসসির নির্বাহী পরিচালকের স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) নির্দেশনায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এদিকে কমিটি স্থগিতের আদেশের পরও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে স্কোয়াশ ফেডারেশন। গত ২৪ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ওই প্রতিযোগিতা। কমিটি স্থগিত থাকার পর কীভাবে টুর্নামেন্ট আয়োজন করা হলো—এমন প্রশ্নের জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম (অব.) বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনের কমিটি সংক্রান্ত নির্দেশনা দেওয়ার এখতিয়ার রাখে। তারাই মূল অভিভাবক। তারা খেলাধুলার জন্য যেটা ভালো মনে করবে করতে পারে। আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সব কিছু প্রস্তুত ছিল, তাই ওই টুর্নামেন্ট করেই আমরা কমিটির কর্মকাণ্ড স্থগিত করেছি।’
ফেডারেশনটির কার্যক্রম স্থগিতের বিষয়টি তাই ক্রীড়াঙ্গনে ভিন্ন প্রশ্নও সামনে এনেছে। জাতীয় ক্রীড়া পরিষদ সব ফেডারেশনের অভিভাবক হলেও একেক ফেডারেশনের ক্ষেত্রে ভিন্ন ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে—এমন প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে।
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করেছে। বোর্ডের অধীন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোও অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন করেছে। ক্রিকেট বোর্ডে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব হলে অন্য ফেডারেশনগুলোর ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা যায় কি না, সেই প্রশ্নও উঠেছে।
অন্যদিকে, অন্যান্য ফেডারেশনকে সরাসরি ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হলেও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে স্কোয়াশ ফেডারেশনের নির্বাচন আয়োজন করতে না পারার কারণে কমিটি স্থগিতের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
সবচেয়ে বড় শঙ্কা, একটি ফেডারেশনের কার্যক্রম স্থগিত থাকলে সংশ্লিষ্ট খেলাটির নিয়মিত কার্যক্রম, জাতীয় দল, আন্তর্জাতিক অংশগ্রহণ ও খেলোয়াড়দের প্রস্তুতি ব্যাহত হতে পারে। বিশেষ করে কোর্ট ও অবকাঠামোগত সংকটে থাকা স্কোয়াশের মতো খেলায় প্রশাসনিক কার্যক্রমে এমন স্থবিরতা কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন সংশ্লিষ্টদের ভাবনার বিষয়।
এই বিভাগের আরও খবর
অক্টোবরে ত্রিদেশীয় সিরিজ, সেপ্টেম্বরেই প্রস্তুতি শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফর শেষে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয়…
এইচপির বোলিং কোচ হচ্ছেন সৈয়দ রাসেল
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচ হিসেবে…
মেসির উত্তরসূরি হিসেবে রোমেরোকেই ভাবছে আর্জেন্টিনা
লিওনেল মেসির বিকল্প হয়তো কেউই হতে পারবেন না।…
তামিম-আদিলের ব্যাটে বড় জয়, ফাইনালের পথে অনূর্ধ্ব-২৩
গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯…
চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভূমি প্রশাসনে বড় রদবদল, বদলি ৩৮ সহকারী কমিশনার
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য দেশের বিভিন্ন…
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আসলাম খান (৪০) নামে এক কুকার ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক…
৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিনের চিকিৎসক ও নার্স সংকটে…
বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত
আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরগুনা আল্লাহ…

