এইচপির বোলিং কোচ হচ্ছেন সৈয়দ রাসেল
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন মৌসুমে খুলনা বিভাগের কোচিং প্যানেলে জায়গা না পাওয়ার পরই তাকে এইচপির কোচিং স্টাফে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইচপি ইউনিটের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে রাসেল এখনো বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগপ্রস্তাব পাননি। তিনি নিজেও জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে তাকে আপাতত জানতে চাওয়া হয়েছে তিনি দায়িত্ব নেওয়ার জন্য ফ্রি আছেন কি না।
রাসেল বলেন, ‘আমি এখনও প্রস্তাব পাইনি। তবে এটার কথা আমিও শুনেছি। আমাকে শুধু বোর্ড থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি ফ্রি আছি কি না। তখন আমি তাদের জানিয়েছি, আমি ফ্রি আছি।’
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রাসেল জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৬৬টি ম্যাচ। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হন সাবেক এই বাঁহাতি পেসার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও জাতীয় ক্রিকেট লিগসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
গত কয়েক বছর ধরে খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাসেল। তবে এনসিএলের আসন্ন আসরে খুলনার কোচিং প্যানেলে তাকে রাখা হয়নি। এর পরই এইচপি ইউনিটে তার সম্ভাব্য নিয়োগের বিষয়টি সামনে আসে।
এইচপির বর্তমান বোলিং কোচ তালহা জুবায়ের জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকায় সাময়িকভাবে তার জায়গায় রাসেলকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এইচপি ইউনিটের একটি সূত্র বলেছে, ‘আমরা রাসেলকে এইচপির বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছি। এখন টানা খেলা চলছে প্রত্যেকটি দলের। আমাদের কিছু কোচও কম আছে। সে ক্ষেত্রে রাসেলকে এইচপির বোলিং কোচ করা হচ্ছে।’
তবে রাসেলের দায়িত্বটি আপাতত সাময়িক হওয়ার সম্ভাবনাই বেশি। তালহা জুবায়ের জাতীয় দলের দায়িত্ব থেকে ফিরলে তিনি আবার এইচপিতে বোলিং কোচের দায়িত্ব নেবেন। সে ক্ষেত্রে রাসেলের ভবিষ্যৎ নির্ভর করবে এই সময়ের কাজ ও পারফরম্যান্সের ওপর।
সূত্রটি আরও জানায়, ‘তালহা এখন জাতীয় দলে ব্যস্ত। সেই জায়গায় আমরা রাসেলকে বেছে নিয়েছি। তালহা ফিরলে আবার রাসেলকে চলে যেতে হবে। তবে আমরা সুযোগও রাখছি। কোচ হিসেবে রাসেল ভালো করলে থেকেও যেতে পারেন তিনি।’
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে যুক্ত করে নিজেদের প্রমাণের সুযোগ দেওয়ার অংশ হিসেবেই রাসেলকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। এইচপিতে কাজের মাধ্যমে নিজের কোচিং দক্ষতা দেখাতে পারলে ভবিষ্যতে তার জন্য স্থায়ীভাবে কাজ করার সুযোগও তৈরি হতে পারে।
এই বিভাগের আরও খবর
‘স্থগিত’ স্কোয়াশ ফেডারেশন, এরপরও আন্তর্জাতিক টুর্নামেন্ট
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আদেশে স্থগিত করা হয়েছে…
অক্টোবরে ত্রিদেশীয় সিরিজ, সেপ্টেম্বরেই প্রস্তুতি শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফর শেষে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয়…
মেসির উত্তরসূরি হিসেবে রোমেরোকেই ভাবছে আর্জেন্টিনা
লিওনেল মেসির বিকল্প হয়তো কেউই হতে পারবেন না।…
তামিম-আদিলের ব্যাটে বড় জয়, ফাইনালের পথে অনূর্ধ্ব-২৩
গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯…
চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভূমি প্রশাসনে বড় রদবদল, বদলি ৩৮ সহকারী কমিশনার
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য দেশের বিভিন্ন…
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আসলাম খান (৪০) নামে এক কুকার ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক…
৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিনের চিকিৎসক ও নার্স সংকটে…
বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত
আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরগুনা আল্লাহ…

