টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
- নিজস্ব প্রতিবেদক
- ২২ ঘণ্টা আগে
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। এর অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে কালিহাতীতে টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন সদরের প্রধান ফটকের সামনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল আনসার ব্যাটালিয়নের পরিচালক মুনমুন সুলতানার নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে আসা স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে ওজন ও রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে এসে এসব সেবা নেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা আনসার ব্যাটালিয়নের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রত্যন্ত ও সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে আরও সহজ করবে।
আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি শুক্রবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
বাহিনী সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে জনকল্যাণ ও মানবিক বিভিন্ন কার্যক্রমেও বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন।
বর্তমানে দুটি মহিলা ব্যাটালিয়ন ও একটি বিশেষায়িত ব্যাটালিয়নসহ মোট ৪৭টি আনসার ব্যাটালিয়ন দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ নিরাপত্তা ও জনসেবার মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই বিভাগের আরও খবর
হাম-ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই, একদিনে আরও ৫ মৃত্যু
দেশে একদিকে বাড়ছে হাম ও হামের উপসর্গের সংক্রমণ,…
ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত উপজেলা স্বাস্থ্যসেবা, দুর্ভোগে রোগীরা
অব্যাহত লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী ঢাকা…
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও…
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৫১
সিলেটে হামের উপসর্গ নিয়ে আজ শুক্রবার সকাল ৮টা…
সংকটাপন্ন রোগীর পাশে আনসার সদস্য, দিলেন জরুরি রক্ত
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গর্ভপাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে…
সর্বশেষ খবর
1.
মুগদা হাসপাতালে ছিনতাইয়ের সময় আনসারের হাতে আটক যুবক
- ৫৬ মিনিট আগে
3.
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
- ১১ ঘণ্টা আগে
4.
5.
দাম বাড়ার পর মিলছে বোতলের সয়াবিন তেল
- ১২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৯৫ পিস ইয়াবা।…
কুয়াকাটাগামী পর্যটক বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে, আহত-১৫
পটুয়াখালীর কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত: ১৫ জন পর্যটক আহত হয়েছে। শুক্রবার…
জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জ্ঞানভিত্তিক…
পেনশনের ৬ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত সাময়িক বরখাস্ত
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিল প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে…
নেপালের টানেলে ৯ দিন পর উদ্ধার, ‘অন্যদের বাঁচাতে’ থেকে গিয়েছিলেন সঞ্জয়
পাহাড় ধসে যখন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পটির ওপর জল-কাদা-পথরের স্রোত আছড়ে পড়ে, তখন সঞ্জয় শাহের সামনে দুটি পথ খোলা ছিল— হয়…
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল, উৎসবের আমেজ
যে শহর তাকে দিয়েছে শৈশবের স্মৃতি, রাজনীতির প্রথম পাঠ আর মানুষের অকৃত্রিম ভালোবাসা, সেই শহরে এবার ফিরছেন রাষ্ট্রপতি হয়ে। তার…
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
ডেমরায় অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যুবক আটক
রাজধানীর ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর)…

