এআই প্রশিক্ষণে আনসার-ভিডিপি, ডিজিটাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কার্যকর ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে গণমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে দক্ষতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর সদস্যদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বর্তমানে এনালগ থেকে ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও আধুনিক করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, প্রশিক্ষণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল কনটেন্ট ও প্রশিক্ষণ উপকরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রযুক্তিনির্ভর উপস্থাপনা পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণকে আরও সহজ, আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি এর মান ও গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব।
মহাপরিচালক বাহিনীর অপারেশনাল কার্যক্রম, জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও বিভিন্ন প্রতিরোধমূলক উদ্যোগ জনগণের কাছে কার্যকর ও ইতিবাচকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাহিনীর বিভিন্ন কার্যক্রম, সাফল্য ও মানবিক উদ্যোগ নিয়ে মানসম্মত, তথ্যনির্ভর ও সময়োপযোগী কনটেন্ট তৈরি করতে হবে। এসব কনটেন্ট গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে বাহিনীর কার্যক্রম সম্পর্কে জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।
এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে মহাপরিচালক বলেন, কনটেন্টকে আরও আকর্ষণীয়, তথ্যবহুল ও সময়োপযোগী করে উপস্থাপনে এআই প্রযুক্তির দায়িত্বশীল ও সৃজনশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের এআইয়ের কার্যকর ব্যবহারের মাধ্যমে বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ইতিবাচক চিত্র জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ আনসার ও ভিডিপির মিডিয়া সেলের রেঞ্জভিত্তিক প্রতিনিধিসহ মোট ৪২ জন সদস্য অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে ‘Cloud Connect’ ও ‘Learning Bangladesh’ সহযোগিতা করে। অনুষ্ঠানে মহাপরিচালক প্রতিষ্ঠান দুটির ইনস্ট্রাক্টর টিমের আন্তরিকতা, দক্ষতা ও প্রশিক্ষণ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে মিডিয়া সেলের সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট তৈরি ও উপস্থাপনা বিষয়ে দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। এ দক্ষতা কাজে লাগিয়ে বাহিনীর বিভিন্ন কার্যক্রমের তথ্য ও জনকল্যাণমূলক বার্তা দ্রুত, আকর্ষণীয় ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এর পাশাপাশি এ ধরনের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি…
বিদেশে চাকরির নামে প্রতারণা, সর্বস্ব হারিয়ে এখন ঘরছাড়া নাটোরের সাইফুল
ভাগ্য ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জমিয়ে প্রতারণার…
বাগাতিপাড়ায় নজরুল বর্ষের উদ্বোধন-আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের…
ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের…
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা…
সর্বশেষ খবর
2.
কলাপাড়ায় দুই শতাধিক মুরগী মেরে শত্রুতা উদ্ধার
- ২ ঘণ্টা আগে
3.
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
- ২ ঘণ্টা আগে
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান…
কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস…
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮…
এমএইচএম প্রপার্টিজের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক সই
বাংলাদেশের নির্মাণ ও আবাসন খাতে মানসম্মত, টেকসই ও আধুনিক রঙ ও আবরণ (পেইন্টিং ও কোটিং) সমাধান নিশ্চিত করতে এমএইচএম প্রপার্টিজ…
ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় ইরান থেকে আসা একটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির…
বিমানবন্দরে হারানো ল্যাপটপ উদ্ধারে আনসারের দায়িত্বশীলতার নজির
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন সৌদি প্রবাসী মো. হযরত আলী। বিমানবন্দরে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম…
জুরাইনে মাদরাসার ছাদ থেকে পড়ে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট)…
৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

