মোটরসাইকেলে ভাইরাল নিস্তেজ তরুণী জানালেন, ‘আমি নিজেই মদ খেয়েছি’
- নিজস্ব প্রতিবেদক
- আগস্ট ৩০, ২০২৬
রাজধানীর অদূরে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে দুই যুবকের সঙ্গে মোটরসাইকেলে থাকা এক তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে তরুণীকে অনেকটা নিস্তেজ অবস্থায় দেখা যায়। পরে তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন ওই তরুণী।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণী জানান, তিনি নিজেই মদ পান করেছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয় নাই। ওই লোকগুলো (বাইকের) আসছে আমাকে সাহায্য করতে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে তরুণী জানিয়েছেন, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি মানসিক চাপে ছিলেন। পরে নিজ বাড়িতে গিয়ে মদ পান করেন। মদ্যপ অবস্থায় অসুস্থ হয়ে পড়লে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির সঙ্গে তিনি যান বলে পুলিশকে জানান।
ডিসি শফিকুল ইসলাম বলেন, ‘আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় মানসিক চাপে ছিল। সে নিজ বাড়িতে গিয়ে মদ পান করে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে মদ্যপ অবস্থায় ওই তরুণদের সঙ্গে যায়। আমরা মোটরসাইকেলে থাকা দুইজনকে খুঁজছি। তারা হয়তো ভয়ে সামনে আসছে না। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’
তরুণীর বক্তব্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তিনি তার চাচা হিসেবে চিনতেন। অসুস্থ হয়ে পড়ার পর তাদের ফোন করেন। পরে তারা এসে তাকে নিয়ে যান বলে দাবি করেন তিনি।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তরুণীকে তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ও মালিকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে শনাক্ত করে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তরুণীকে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে অনেকটা নিস্তেজ অবস্থায় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে তাকে মৃত বা গুরুতর অসুস্থ বলে দাবি করেন। তবে পরবর্তী সময়ে জানা যায়, তিনি জীবিত রয়েছেন।
তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া তার একাধিক বিয়ের তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন। তার সাবেক স্বামী শাহরিয়ার তাকে বিপদে ফেলতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির সবগুলোর সত্যতা এখনো নিশ্চিত হয়নি। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি কারা, তারা কোথা থেকে তরুণীকে নিয়ে যাত্রা করেছিলেন এবং কী পরিস্থিতিতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
কুর্মিটোলা হাসপাতালে হারানো ৫ বছরের শিশু উদ্ধার করলেন আনসার সদস্য
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের…
কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে…
আনসারের তৎপরতায় যশোর বিমানবন্দরে উদ্ধার হারানো শিশু
যশোর বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও…
রংপুরের চাঞ্চল্যকর চার খুন: ঘটনার বর্ণনায় নতুন মোড়
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের স্থান,…
হাজারীবাগে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, ময়নাতদন্তে মিলবে কারণ
রাজধানীর হাজারীবাগের শাহজাহান মার্কেট এলাকার একটি বাসায় সালেহা…
সর্বশেষ খবর
3.
ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
- ৫২ মিনিট আগে
4.
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
- ৫৫ মিনিট আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান…
কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস…
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮…
এমএইচএম প্রপার্টিজের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক সই
বাংলাদেশের নির্মাণ ও আবাসন খাতে মানসম্মত, টেকসই ও আধুনিক রঙ ও আবরণ (পেইন্টিং ও কোটিং) সমাধান নিশ্চিত করতে এমএইচএম প্রপার্টিজ…
ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় ইরান থেকে আসা একটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির…
বিমানবন্দরে হারানো ল্যাপটপ উদ্ধারে আনসারের দায়িত্বশীলতার নজির
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন সৌদি প্রবাসী মো. হযরত আলী। বিমানবন্দরে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম…
৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।…
হিমালয়ে মহাপ্রলয়: নেপাল-তিব্বতে মৃত্যু ৭৯৭, নিখোঁজ ৩ হাজারের বেশি
হিমবাহ ধসে বরফ-পাথর-কাদার সুনামিসদৃশ স্রোতে নিশ্চিহ্ন জনপদ • জলবিদ্যুৎ প্রকল্পের শত শত শ্রমিকের খোঁজ নেই • টানেলে চলছে প্রাণের সন্ধান…

