মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ১
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. পলাশ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা। গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই খুলনা জেলা জানায়, খুলনার লবণচরা থানাধীন ঠিকরাবাদ এলাকার আলাউল কবির খাঁর সঙ্গে পবিত্র মজুমদারের মাধ্যমে পলাশ আলীর পরিচয় হয়। পরে পলাশ আলাউল কবিরের ছয় নিকটাত্মীয়কে উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখান।
অভিযোগ অনুযায়ী, প্রত্যেককে মালয়েশিয়ায় পাঠানোর জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ভিসা ও অন্যান্য কাগজপত্র প্রস্তুতের জন্য অগ্রিম অর্থ দাবি করেন পলাশ। পরে আলাউল কবির বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবের মাধ্যমে তাকে মোট ১৭ লাখ টাকা দেন।
পিবিআই জানায়, টাকা নেওয়ার পর চাকরিপ্রার্থীদের ঢাকায় নিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় পাঠানো হয়নি। এ নিয়ে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন পলাশ।
সর্বশেষ গত ১৫ আগস্ট পলাশ আলাউল কবিরকে জানান, চাকরিপ্রার্থীদের মালয়েশিয়ায় পাঠাতে পারবেন না এবং নেওয়া টাকাও ফেরত দিতে পারবেন না। এ ঘটনায় আলাউল কবির বাদী হয়ে পলাশ আলীসহ দুজনের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা করেন।
মামলা নম্বর-১৫, তারিখ ২৩ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পিবিআই জানায়, মামলাটি স্বউদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহণ করে সংস্থাটি। বর্তমানে পিবিআই খুলনা জেলার এসআই (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান মামলাটি তদন্ত করছেন।
তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৮ আগস্ট রাত ১টা ৪৫ মিনিটে ময়মনসিংহ সদর থানাধীন গোলপুকুরপাড় এলাকার কর অঞ্চল ভবনের কাছ থেকে পলাশ আলীকে গ্রেপ্তার করেন।
পিবিআইয়ের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাদীপক্ষের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার পর চাকরিপ্রার্থীদের বিদেশে পাঠানো হয়নি এবং ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
গ্রেপ্তারের পর পলাশ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মামলাটির তদন্তও চলমান রয়েছে।
এই বিভাগের আরও খবর
পটুয়াখালীতে বিষমিশ্রিত ঘাস খেয়ে ২৫ মহিষ অসুস্থ, ৩টির মৃত্যু
পটুয়াখালীর বাউফলে চরের ঘাসে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। ওই…
হত্যার পর মরদেহ গুমের অভিযোগে মামলা, সেই নারীকে জীবিত খুঁজে পেল পিবিআই
খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে অপহরণ করার পর…
কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের কারাদণ্ড, ৩৯টি নৌকা জব্দ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় অবৈধ বালু উত্তোলন করায়…
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত দুই
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের…
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৫১
সিলেটে হামের উপসর্গ নিয়ে আজ শুক্রবার সকাল ৮টা…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয়…
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের জন্য নতুন করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে…
কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে নামাশ্যামপুরের বড়ইতলা এলাকায় এ…
যশোরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ১৭ ঘণ্টায় রহস্য উদঘাটনে পিবিআই
যশোরে ৬৫ বছর বয়সী মাকে হত্যার অভিযোগে তাঁর ছেলে মো. মামুনুর রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…
গাড়ির পর এবার রোবট: টেসলার পথে চীনা অটোমেকারদের বড় বিনিয়োগ
বৈদ্যুতিক গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতা ও ক্রমেই সংকুচিত মুনাফার মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনার খোঁজে হিউম্যানয়েড রোবটের দিকে ঝুঁকছে চীনের শীর্ষস্থানীয়…
জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পের নতুন আদেশ আপাতত বহাল, নিষেধাজ্ঞা দিলেন না বিচারক
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ ঠেকানোর চেষ্টা আপাতত সফল হয়নি। আদেশটির ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছর দুই মাসে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত চার বছর দুই মাসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন…
সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য ও ঘোষিত সময়সূচি জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি),…

